
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলা উপজেলার ৭ নাম্বার পাটিচোরা ইউনিয়নের কাশিপুর মন্ডপপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আগাছা নাশক বিষ ছিটিয়ে সোয়া এক বিঘা জমির ধান নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় চার জনের নাম উল্লেখ করে পত্নীতলা থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক ননি গোপাল মহন্ত (৬৬)। ৯ আগস্ট ২০২৬ রবিবার সকালে সরোজমিনে মাঠে গিয়ে দেখতে পায়, জমিতে রোপনকৃত ধানের চারা গুলু মরে যেতে শুরু করেছে এবং লাল বাদামি রং ধারণ করেছে। গত ৭ আগস্ট সকাল ৬:৩০ মিনিটে কাশিমপুর গ্রামের মন্ডপ পাড়ার মাঠের এ ঘটনাটি ঘটেছে বলে অভিযোগে পত্রে উল্লেখ করেছে।
ভুক্তভোগী কৃষক ননী গোপাল মহন্ত “দৈনিক আজকের জনবানী” কে বলেন, ২৫ বছর পূর্বে আয়েশা বেগমের ছেলে ইয়াকুব এবং এনামুল এদের কাছ থেকে ৪১. ৫৭শতাংশ জমি ক্রয় করে নেন। জমি ক্রয়ের পর ভোগ দখল করে ঐ জমিতে নানান প্রকার ফসল ফলিয়ে চাষাবাদ করতে থাকেন। এখন এসে দুর্বৃত্তরা মৌখিকভাবে কাগজ কলম ইত্যাদি তথ্য ছাড়াই জমি দখলের জোরপূর্বক চেষ্টা করে। ননীগোপাল মহন্ত বর্তমান আমন মৌসুমে ওই জমিতে সবেমাত্র ধান রুপন এর কাজ শেষ করে ধানের পরিচর্যা শুরু করেন। গত ৭ অক্টোবর ২০২৬ শুক্রবার সকালে দুর্বৃত্তরা লাঠি সোটা এবং দেশী অস্ত্র নিয়ে আগাছা নাশক অর্থাৎ (বিন্না মারা) বিষ ঐ জমিতে স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে চলে যায়। ঐ জমির ভোগ দখলকারী ননি গোপাল মহন্ত অন্য কৃষকের মোবাইলের কলের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। তিনি আরও জানান, দুর্বৃত্তরা তাকে প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছেন। তিনি নিরাপত্তাহীন ভাবে পরিবার-পরিজন নিয়ে নিজ বাড়িতে ভয়ে আতঙ্কের আশঙ্কায় রয়েছেন বলে তিনি জানান। ভুক্তভোগ কৃষক ননি গোপাল মহন্ত ঘটনার সাথে জড়িতদের এবং অভিযুক্তদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। এ ঘটনার বিষয়ে পত্নীতলা থানার ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক বলেন, থানায় দাখিল করা অভিযোগের ভিত্তিতে সত্যতা প্রমাণ পাওয়া গেলে আমরা দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ।
প্রতিবেদকের নাম 

















