Dhaka ০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী ঝড় ও শিলাবৃষ্টিতে মধুপুরে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি পরিদর্শনে কৃষি অফিসার সহায়তার আশ্বাস ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীর মৃত্যু কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে আগুন মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড শরণখোলায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধুনটে শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাঁই

নজরুলের সৃষ্টিকর্মে নতুন প্রজন্মের অনুপ্রেরণা ঘোড়াঘাটে আলোচনা সভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৬৩ সময় দেখুন

মো:রিফাত হোসেন ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দিনাজপুরের ঘোড়াঘাটে উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকারের সঞ্চালনায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।

আরও পড়ুনঃ  মির্জাপুরে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

অনুষ্ঠানে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাহিদুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াকিল আহমেদ এবং নূরজাহানপুর অবসরপ্রাপ্ত সামরিক কলোনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল খান বকুল বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করা হয়। এরপর রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মৃত্তিকা মোহন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘সংকল্প’ আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পরে নজরুলসংগীত পরিবেশন করেন সুজয় সরকার। আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, স্বাধীনতা ও অসাম্প্রদায়িকতার কবি। তাঁর কবিতা, সাহিত্য ও সংগীত অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জোগায় এবং মানুষকে মানবতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

আরও পড়ুনঃ  বাসযোগ্য ও টেকসই নগর গড়তে এডিবির প্রকল্পের পরিধি নির্ধারণে রাসিকের সঙ্গে সভা

বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে নতুন প্রজন্মকে নজরুলের জীবন, সাহিত্য ও আদর্শের সঙ্গে পরিচিত করে তোলা অত্যন্ত জরুরি। নজরুলের সৃষ্টিকর্মের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা গড়ে তোলা সম্ভব। এ জন্য বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরুলচর্চা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৯৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কার পাওয়ার আনন্দে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

আরও পড়ুনঃ  নাগরপুরের চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি প্রকল্প পরিদর্শন
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী

নজরুলের সৃষ্টিকর্মে নতুন প্রজন্মের অনুপ্রেরণা ঘোড়াঘাটে আলোচনা সভা

আপডেটের সময়: ০৬:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

মো:রিফাত হোসেন ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দিনাজপুরের ঘোড়াঘাটে উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকারের সঞ্চালনায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।

আরও পড়ুনঃ  বগুড়ার নুনগোলায় অসহায় নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

অনুষ্ঠানে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাহিদুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াকিল আহমেদ এবং নূরজাহানপুর অবসরপ্রাপ্ত সামরিক কলোনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল খান বকুল বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করা হয়। এরপর রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মৃত্তিকা মোহন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘সংকল্প’ আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পরে নজরুলসংগীত পরিবেশন করেন সুজয় সরকার। আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, স্বাধীনতা ও অসাম্প্রদায়িকতার কবি। তাঁর কবিতা, সাহিত্য ও সংগীত অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জোগায় এবং মানুষকে মানবতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

আরও পড়ুনঃ  লালপুরে সরকারী কাজে বাধার সৃষ্টি ও চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ১

বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে নতুন প্রজন্মকে নজরুলের জীবন, সাহিত্য ও আদর্শের সঙ্গে পরিচিত করে তোলা অত্যন্ত জরুরি। নজরুলের সৃষ্টিকর্মের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা গড়ে তোলা সম্ভব। এ জন্য বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরুলচর্চা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৯৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কার পাওয়ার আনন্দে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

আরও পড়ুনঃ  নাচোলে বিশ্ব শিক্ষক দিবসে ৫ গুণী শিক্ষকদের সংবর্ধনা