Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা দিনাজপুরে ৩১ পুলিশ সদস্যের মেধাবী সন্তানকে বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি হিলিতে নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ সরিষাবাড়িতে প্রয়াত উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সচিবের রবিবারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন নাগরপুরের চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি প্রকল্প পরিদর্শন বরিশালে নিত্যপণ্যের দোকানে অনিয়ম, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ লোকসান ও সঙ্কটে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নাগরপুরের চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি প্রকল্প পরিদর্শন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান। রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার ভাড়রা ইউনিয়নের চরাঞ্চলে জাহাঙ্গীর মিয়ার পলিশেড হাউস ও লো-লিফট পাম্প (এলএলপি) পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মোহাম্মদ শাহেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান ও উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল মাহমুদ। পরিদর্শনকালে প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, পলিশেড হাউসে সারা বছরই চারা উৎপাদন করা সম্ভব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে নিরাপদ ও মানসম্মত চারা উৎপাদনে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  ধুনটে প্রবীণদের অধিকার ও মর্যাদা সুরক্ষায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

তিনি আরও বলেন, চরাঞ্চলের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির আওতায় এনে উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষিকে আরও টেকসই করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুনঃ  কবি মিঠুন কুমার ঘোষ পেলেন ‘সাহিত্য সম্মাননা-২০২৬’
Tag :
জনপ্রিয় পোস্ট

১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

নাগরপুরের চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি প্রকল্প পরিদর্শন

আপডেটের সময়: ০৪:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬