Dhaka ০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন ডাঃ টিপু এমপি’র আশু রোগমুক্তি কামনায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদে দোয়া মাহফিল আটোয়ারীতে স্কুল ফিডিং: পুষ্টির জোগান আর উপস্থিতির আলোয় হাসছে শিশুরা দীঘিনালায় মহিলা কাবাডি দলকে দীঘিনালা জোনের সহযোগিতা প্রদান কৃষ্ণপুরে মাদক, বাল্যবিবাহবিরোধী সচেতনামূলক আলোচনা সভা কচাকাটা থানা এলাকায় ৯৪ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ বগুড়া নগরীর ঝোপগাড়িতে বকুল নামে এক যুবককে গলা কেটে হত্যা! সুবর্ণচরের নুসরাত জাহান পূর্ণতা পেলেন ‘অদম্য মেধাবী’ সংবর্ধনা ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান চলবে, পক্ষে দাঁড়ালেই ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

ধামইরহাটে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের বৃক্ষরোপণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ সময় দেখুন

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উমর ফারুক রোমন এর নেতৃত্বে আলতাদিঘী জাতীয় উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির ২শত ২০টি গাছের চারা রোপণ করেন। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় বেদখলে থাকা ২৯ শতক সরকারি জমি উদ্ধার

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন আহমেদ, এমএম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোস্তাকিন, যুগ্ম সাধরাণ সম্পাদক ইব্রাহিম খলিল, আড়ানগর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহারিয়া ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, ছাত্রনেতা সিরাজুল ইসলাম সাজু, ফয়সাল আহমেদ প্রমুখ। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উমর ফারুক রোমন বলেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। নির্বিচারে বৃক্ষ নিধন ও জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যাও প্রয়োজন।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় নিষিদ্ধ যুবলীগের দুই সদস্যসহ বিভিন্ন মামলার ৪ আসামি গ্রেপ্তার

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; গাছগুলোকে বাঁচিয়ে তোলার দায়িত্বও সবাইকে নিতে হবে। শিক্ষার্থী ও তরুণ সমাজকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা গেলে সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। উল্লেখ্য, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ২০২৬ সালের ১৩ জুন কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  মান্দায় আইন-শৃঙ্খলা নিয়ে সভা, পরে সাংবাদিকদের সঙ্গে এমপি টিপুর মতবিনিময়
Tag :
জনপ্রিয় পোস্ট

বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

ধামইরহাটে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের বৃক্ষরোপণ

আপডেটের সময়: ০৩:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উমর ফারুক রোমন এর নেতৃত্বে আলতাদিঘী জাতীয় উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির ২শত ২০টি গাছের চারা রোপণ করেন। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন আহমেদ, এমএম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোস্তাকিন, যুগ্ম সাধরাণ সম্পাদক ইব্রাহিম খলিল, আড়ানগর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহারিয়া ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, ছাত্রনেতা সিরাজুল ইসলাম সাজু, ফয়সাল আহমেদ প্রমুখ। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উমর ফারুক রোমন বলেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। নির্বিচারে বৃক্ষ নিধন ও জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যাও প্রয়োজন।

আরও পড়ুনঃ  মান্দায় আইন-শৃঙ্খলা নিয়ে সভা, পরে সাংবাদিকদের সঙ্গে এমপি টিপুর মতবিনিময়

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; গাছগুলোকে বাঁচিয়ে তোলার দায়িত্বও সবাইকে নিতে হবে। শিক্ষার্থী ও তরুণ সমাজকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা গেলে সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। উল্লেখ্য, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ২০২৬ সালের ১৩ জুন কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  অনুমোদন বিহীন পাহাড়ের চূড়ায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে রিসোর্ট