Dhaka ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন ডাঃ টিপু এমপি’র আশু রোগমুক্তি কামনায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদে দোয়া মাহফিল আটোয়ারীতে স্কুল ফিডিং: পুষ্টির জোগান আর উপস্থিতির আলোয় হাসছে শিশুরা দীঘিনালায় মহিলা কাবাডি দলকে দীঘিনালা জোনের সহযোগিতা প্রদান কৃষ্ণপুরে মাদক, বাল্যবিবাহবিরোধী সচেতনামূলক আলোচনা সভা কচাকাটা থানা এলাকায় ৯৪ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ বগুড়া নগরীর ঝোপগাড়িতে বকুল নামে এক যুবককে গলা কেটে হত্যা! সুবর্ণচরের নুসরাত জাহান পূর্ণতা পেলেন ‘অদম্য মেধাবী’ সংবর্ধনা ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান চলবে, পক্ষে দাঁড়ালেই ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

দেবিদ্বারে পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬২ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

সাধারণ মানুষের ডেঙ্গু পরীক্ষা আরও সহজলভ্য করা এবং ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে দেবিদ্বার পৌরসভার নিজস্ব অর্থায়নে এক যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক হাজার পাঁচশত বিশ জন মানুষের ডেঙ্গু পরীক্ষা সম্পাদনের জন্য প্রয়োজনীয় কিট ও আনুষঙ্গিক সামগ্রী সরবরাহ করা হয়েছে। ​সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই ডেঙ্গু পরীক্ষার কিট ও সামগ্রী হস্তান্তর করা হয়। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কবির হোসেন পৌরসভার পক্ষ থেকে সরবরাহকৃত সকল কিট ও প্রয়োজনীয় সামগ্রী বুঝে নেন। ​হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেবিদ্বার পৌরসভার পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন। এছাড়া পৌরসভার বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি দ্রুত রোগ নির্ণয় অত্যন্ত জরুরি। অনেক সময় সাধারণ মানুষ আর্থিক সংকটের কারণে বা পরীক্ষা সহজলভ্য না থাকায় সময়মতো ডেঙ্গু পরীক্ষা করাতে পারেন না। পৌরসভার এই জনকল্যাণমূলক পদক্ষেপের ফলে উপজেলার সাধারণ মানুষ, বিশেষ করে প্রান্তিক ও নিম্ন আয়ের রোগীরা অত্যন্ত সহজে এবং নামমাত্র মূল্যে বা বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করার সুযোগ পাবেন। ​পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কার্যক্রমে পৌরসভার পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই কিট সরবরাহের ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীর মোহনপুরে রেশম চাষী সমাবেশ অনুষ্ঠিত:
Tag :
জনপ্রিয় পোস্ট

বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

দেবিদ্বারে পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ

আপডেটের সময়: ১০:৫৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

সাধারণ মানুষের ডেঙ্গু পরীক্ষা আরও সহজলভ্য করা এবং ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে দেবিদ্বার পৌরসভার নিজস্ব অর্থায়নে এক যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক হাজার পাঁচশত বিশ জন মানুষের ডেঙ্গু পরীক্ষা সম্পাদনের জন্য প্রয়োজনীয় কিট ও আনুষঙ্গিক সামগ্রী সরবরাহ করা হয়েছে। ​সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই ডেঙ্গু পরীক্ষার কিট ও সামগ্রী হস্তান্তর করা হয়। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কবির হোসেন পৌরসভার পক্ষ থেকে সরবরাহকৃত সকল কিট ও প্রয়োজনীয় সামগ্রী বুঝে নেন। ​হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেবিদ্বার পৌরসভার পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন। এছাড়া পৌরসভার বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি দ্রুত রোগ নির্ণয় অত্যন্ত জরুরি। অনেক সময় সাধারণ মানুষ আর্থিক সংকটের কারণে বা পরীক্ষা সহজলভ্য না থাকায় সময়মতো ডেঙ্গু পরীক্ষা করাতে পারেন না। পৌরসভার এই জনকল্যাণমূলক পদক্ষেপের ফলে উপজেলার সাধারণ মানুষ, বিশেষ করে প্রান্তিক ও নিম্ন আয়ের রোগীরা অত্যন্ত সহজে এবং নামমাত্র মূল্যে বা বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করার সুযোগ পাবেন। ​পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কার্যক্রমে পৌরসভার পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই কিট সরবরাহের ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুনঃ  ধুনটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সুজন বৈদ্যকারের পাশে জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম