Dhaka ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিরাজগঞ্জের তাড়াশে বসত বাড়ী থেকে দুটি জীবন্ত গাঁজা গাছ উদ্ধার নগরকান্দায় পশ্চিম পাড়ায় কানাই সরকারের বাড়িতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব শীলকূপ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন দীঘিনালায় চংড়াছড়ি মহাযান লুরি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দয়ানন্দ লুরি দাহক্রিয়া সম্পন্ন দলকে সুসংগঠিত করতে তৃণমূল কর্মীদের মূল্যায়নের বিকল্প নাই: জাহাঙ্গীর আলম ভাঙ্গুড়ায় শুরু শারদীয় দুর্গোৎসব, মন্দিরে মন্দিরে বর্ণিল আলোকসজ্জা একজন সৎ ও ক্ষুরধার সাংবাদিক গড়ার নেপথ্য কারিগর: আমার আলাউদ্দিন ভাই কাউনিয়ায় গাজীরহাট রোড স্বেচ্ছায় ভাঙ্গা রাস্তা মেরামত ধামইরহাটে বসতবাড়ি নিয়ে দ্বন্দ্ব প্রতিপক্ষের হামলায় গুরতর আহত ১ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হামলা, নিহত ৫

দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না: চিফ হুইপ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১৯ সময় দেখুন

বরগুনা জেলা প্রতিনিধিঃ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলেছেন, আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং যদি নির্মূল করতে না পারেন আপনি থাকবেন না। আগামী দুই মাস টাইম দুই মাস। কিশোর গ্যাং উল্টিয়ে ঝুলাইবেন গাছে। কোনো কিশোর গ্যাং থাকতে পারবে না। আজ শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় পাথারঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন। চিফ হুইপ বলেন, চাঁদাবাজি করে যারা খাবেন, চাঁদাবাজির কোনো জায়গা পাথরঘাটায় নাই। ওসি সাহেব আপনাকে আমি এখানে বললাম চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে। সন্ত্রাসী আর দখলবাজ পাথরঘাটায় থাকতে পারবে না। এছাড়াও ওসিকে নির্দেশ দিয়ে তিনি বলেন, আমার নাম নিয়ে আউয়াল নামে এক ব্যাক্তি কোথায় কী করার কথা বলে চাঁদা খেয়েছে। আউয়ালসহ আরও একজন এখন পলাতক। আউয়ালকে আপনি ধরবেন এবং সেই মামলায় গ্রেপ্তার দেখাবেন। চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনো জায়গা নাই, সন্ত্রাসীদের কোনো দল নাই।

আরও পড়ুনঃ  ধুনটে তৃণমূল রাজনীতিতে প্রাণের সঞ্চার মথুরাপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে চিফ হুইপ বলেন, আমার নাম নিয়ে যদি কেউ দখলবাজি করে, আমি টেলিফোন ধরতে পারি না, আপনারা আমাকে মেসেজ দিয়ে রাখবেন। আমি রাতে মেসেজ দেখি। কোস্টগার্ডের সোর্স যারা আছেন তারা সাবধান হইয়েন। প্রয়োজন হলে আমি সবাইকে গ্রেপ্তার করাবো। তারা থানায়ও দালালি শুরু করেছেন, থানায় দালালি বন্ধ কইরেন। সমুদ্রে মাছ শিকারে ট্রলিং ট্রলারের বিষয়ে কোস্ট গার্ডসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, রাত ১২টার পরে যখন ম্যাজিস্ট্রেট চলে যায় তখন ট্রলিং শুরু হয়। এবং তখন বরফ কল চালু হয়। বাংলাদেশের অন্য যে কোনো জায়গায় ট্রলিং হলেও পাথরঘাটায় হবে না। এ ছাড়া পাথরঘাটায় যারা এখনো ট্রলিং করেন, তাদেরকে ট্রলিং না করারও অনুরোধ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে নূরুল ইসলাম মণি বলেন, তারেক রহমান সাধারণ মানুষের জীবনযাপন করেন। কীভাবে পাথরঘাটা চরের একজন জেলে একজন কৃষক কোন বিপদে আছে এবং সেই বিপদ থেকে উদ্ধার করার রাস্তা কী? তাকে স্বাবলম্বী করার রাস্তা কী? যার মেয়েটাকে বিয়ে দিতে পারে না তার মেয়েটাকে বিয়ে দেওয়ার উপায় কী? যে মেয়েটা দক্ষ এবং যে ছেলেটা এমএ পাস করে চৌকিদারের চাকরি চায় তাদের কাজে লাগানোর রাস্তা কী? এটা ভাবেন তারেক সাহেব। সেই ভাবনা থেকেই প্রথম কেবিনেট বৈঠকে প্রথম সিদ্ধান্ত নিয়েছেন সারা বাংলাদেশের কৃষকদের ১০ হাজার টাকার সুদসহ ঋণ মওকুফ।

আরও পড়ুনঃ  দলকে সুসংগঠিত করতে তৃণমূল কর্মীদের মূল্যায়নের বিকল্প নাই: জাহাঙ্গীর আলম

Tag :
জনপ্রিয় পোস্ট

সিরাজগঞ্জের তাড়াশে বসত বাড়ী থেকে দুটি জীবন্ত গাঁজা গাছ উদ্ধার

দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না: চিফ হুইপ

আপডেটের সময়: ০৬:০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বরগুনা জেলা প্রতিনিধিঃ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলেছেন, আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং যদি নির্মূল করতে না পারেন আপনি থাকবেন না। আগামী দুই মাস টাইম দুই মাস। কিশোর গ্যাং উল্টিয়ে ঝুলাইবেন গাছে। কোনো কিশোর গ্যাং থাকতে পারবে না। আজ শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় পাথারঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন। চিফ হুইপ বলেন, চাঁদাবাজি করে যারা খাবেন, চাঁদাবাজির কোনো জায়গা পাথরঘাটায় নাই। ওসি সাহেব আপনাকে আমি এখানে বললাম চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে। সন্ত্রাসী আর দখলবাজ পাথরঘাটায় থাকতে পারবে না। এছাড়াও ওসিকে নির্দেশ দিয়ে তিনি বলেন, আমার নাম নিয়ে আউয়াল নামে এক ব্যাক্তি কোথায় কী করার কথা বলে চাঁদা খেয়েছে। আউয়ালসহ আরও একজন এখন পলাতক। আউয়ালকে আপনি ধরবেন এবং সেই মামলায় গ্রেপ্তার দেখাবেন। চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনো জায়গা নাই, সন্ত্রাসীদের কোনো দল নাই।

আরও পড়ুনঃ  দলকে সুসংগঠিত করতে তৃণমূল কর্মীদের মূল্যায়নের বিকল্প নাই: জাহাঙ্গীর আলম

সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে চিফ হুইপ বলেন, আমার নাম নিয়ে যদি কেউ দখলবাজি করে, আমি টেলিফোন ধরতে পারি না, আপনারা আমাকে মেসেজ দিয়ে রাখবেন। আমি রাতে মেসেজ দেখি। কোস্টগার্ডের সোর্স যারা আছেন তারা সাবধান হইয়েন। প্রয়োজন হলে আমি সবাইকে গ্রেপ্তার করাবো। তারা থানায়ও দালালি শুরু করেছেন, থানায় দালালি বন্ধ কইরেন। সমুদ্রে মাছ শিকারে ট্রলিং ট্রলারের বিষয়ে কোস্ট গার্ডসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, রাত ১২টার পরে যখন ম্যাজিস্ট্রেট চলে যায় তখন ট্রলিং শুরু হয়। এবং তখন বরফ কল চালু হয়। বাংলাদেশের অন্য যে কোনো জায়গায় ট্রলিং হলেও পাথরঘাটায় হবে না। এ ছাড়া পাথরঘাটায় যারা এখনো ট্রলিং করেন, তাদেরকে ট্রলিং না করারও অনুরোধ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে নূরুল ইসলাম মণি বলেন, তারেক রহমান সাধারণ মানুষের জীবনযাপন করেন। কীভাবে পাথরঘাটা চরের একজন জেলে একজন কৃষক কোন বিপদে আছে এবং সেই বিপদ থেকে উদ্ধার করার রাস্তা কী? তাকে স্বাবলম্বী করার রাস্তা কী? যার মেয়েটাকে বিয়ে দিতে পারে না তার মেয়েটাকে বিয়ে দেওয়ার উপায় কী? যে মেয়েটা দক্ষ এবং যে ছেলেটা এমএ পাস করে চৌকিদারের চাকরি চায় তাদের কাজে লাগানোর রাস্তা কী? এটা ভাবেন তারেক সাহেব। সেই ভাবনা থেকেই প্রথম কেবিনেট বৈঠকে প্রথম সিদ্ধান্ত নিয়েছেন সারা বাংলাদেশের কৃষকদের ১০ হাজার টাকার সুদসহ ঋণ মওকুফ।

আরও পড়ুনঃ  ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া