
মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যে মথুরাপুর ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দলের এক প্রাণবন্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী আমেনা ময়েন অলোয়া মথুরাপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন বলেন, “আগামী দিনের যেকোনো রাজপথের আন্দোলন-সংগ্রাম এবং সংগঠনকে পুনর্গঠিত করতে তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। ত্যাগী, নিষ্ঠাবান ও সক্রিয় কর্মীদের যথাযথ মূল্যায়ন করে শিগগিরই মথুরাপুর ইউনিয়নের একটি শক্তিশালী কমিটি উপহার দেওয়া হবে। জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সদস্য কে এম আবু বক্কারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুবুর হক রঞ্জু।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা মাহবুবুর রহমান ফিরোজ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা মাহফুজার রহমান, শাহ আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিশুক বাবু সম্রাট তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদ, ভান্ডারবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, গোসাইবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক বুলবুল আহমেদ রঞ্জু, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ তোতা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আহমেদ দোয়েল, সদস্য সচিব রিজভী সাগর এবং স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহমেদ, সেলিম তালুকদার, আবির হোসেন নুহু, সোহানুর রহমান সোহাগ, রাকিবুল হাসান সুজন, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, রঞ্জু আহমেদ ও হাফিজুর রহমান হাফিজসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা। সম্মেলনের শেষভাগে তৃণমূলের মতামতের ভিত্তিতে শিগগিরই মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আশ্বাস দেন কেন্দ্রীয় ও উপজেলা নেতৃবৃন্দ।
প্রতিবেদকের নাম 


















