Dhaka ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক তার থেকে আগুন, দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই ঢাকায় ভূমিকম্প অনুভূত গাউসিয়া হক ভান্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ২য় দিবস সম্পন্ন, নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে কিশোরগঞ্জ উপজেলার সয়ড়াগন্ধা দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কাউনিয়ায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু আগামী ২৫ জুলাই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-৩ : জুরিবোর্ড সভা অনুষ্ঠিত ঈদগাঁওয়ে জমি নিয়ে বিরোধ: সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম, চমেকে প্রেরণ দিনাজপুরে আইনজীবী সারোয়ার জাহান হীরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি সুবিধা পেল শতাধিক পরিবার

দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে অনন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশনায় দীঘিনালা জোন এই সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করেছে। আজ সোমবার (২২ জুন) সকালে বাবুছড়া ইউনিয়নের দুর্গম বিন্দু কুমার কার্বারী পাড়ায় একটি ১৯০ ফুট গভীর ডিপ টিউবওয়েল (গভীর নলকূপ) উদ্বোধন করেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমীন, পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুরেশ চাকমাসহ এলাকার কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দীঘিনালা জোন সূত্রে জানা গেছে, এই গভীর নলকূপ স্থাপনের ফলে স্থানীয় ১০৫টি পরিবারের প্রায় ৩৫০ জন মানুষ সরাসরি নিরাপদ ও সুপেয় পানির সুবিধা পাবেন। এর মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর দীর্ঘদিনের তীব্র পানির ভোগান্তির অবসান ঘটল।

আরও পড়ুনঃ  করতোয়া নদীর চরাঞ্চলে কোটি টাকার জুয়ার আসর, তিন থানার সমন্বিত অভিযানের দাবি স্থানীয়দের

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এই পাহাড়ি এলাকার মানুষ বছরের পর বছর ধরে পানীয় জলের জন্য দূরবর্তী পাহাড়ের ঝিরি ও প্রাকৃতিক ছড়ার পানির ওপর নির্ভরশীল ছিলেন। বিশেষ করে শুষ্ক ও বর্ষা মৌসুমে বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করায় গ্যাস্টিক ও ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগে ভুগতে হতো স্থানীয়দের। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। গভীর নলকূপ উদ্বোধন শেষে দীঘিনালা জোন কমান্ডার বলেন, “পার্বত্য অঞ্চলের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও আমাদের এমন জন কল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  শাজাহানপুর উপজেলা যুবদলের সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা
Tag :
জনপ্রিয় পোস্ট

রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক তার থেকে আগুন, দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি সুবিধা পেল শতাধিক পরিবার

আপডেটের সময়: ০৫:১৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে অনন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশনায় দীঘিনালা জোন এই সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করেছে। আজ সোমবার (২২ জুন) সকালে বাবুছড়া ইউনিয়নের দুর্গম বিন্দু কুমার কার্বারী পাড়ায় একটি ১৯০ ফুট গভীর ডিপ টিউবওয়েল (গভীর নলকূপ) উদ্বোধন করেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমীন, পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুরেশ চাকমাসহ এলাকার কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দীঘিনালা জোন সূত্রে জানা গেছে, এই গভীর নলকূপ স্থাপনের ফলে স্থানীয় ১০৫টি পরিবারের প্রায় ৩৫০ জন মানুষ সরাসরি নিরাপদ ও সুপেয় পানির সুবিধা পাবেন। এর মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর দীর্ঘদিনের তীব্র পানির ভোগান্তির অবসান ঘটল।

আরও পড়ুনঃ  এখনো উদঘাটন হয়নি ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য: পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এই পাহাড়ি এলাকার মানুষ বছরের পর বছর ধরে পানীয় জলের জন্য দূরবর্তী পাহাড়ের ঝিরি ও প্রাকৃতিক ছড়ার পানির ওপর নির্ভরশীল ছিলেন। বিশেষ করে শুষ্ক ও বর্ষা মৌসুমে বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করায় গ্যাস্টিক ও ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগে ভুগতে হতো স্থানীয়দের। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। গভীর নলকূপ উদ্বোধন শেষে দীঘিনালা জোন কমান্ডার বলেন, “পার্বত্য অঞ্চলের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও আমাদের এমন জন কল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  কাউনিয়ায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ