Dhaka ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক তার থেকে আগুন, দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই ঢাকায় ভূমিকম্প অনুভূত গাউসিয়া হক ভান্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ২য় দিবস সম্পন্ন, নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে কিশোরগঞ্জ উপজেলার সয়ড়াগন্ধা দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কাউনিয়ায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু আগামী ২৫ জুলাই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-৩ : জুরিবোর্ড সভা অনুষ্ঠিত ঈদগাঁওয়ে জমি নিয়ে বিরোধ: সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম, চমেকে প্রেরণ দিনাজপুরে আইনজীবী সারোয়ার জাহান হীরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক তার থেকে আগুন, দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই

রাঙ্গুনিয়া, প্রতিনিধি: মিজানুর রহমান: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ছৈয়দ নগর দাশপাড়া এলাকায় বৈদ্যুতিক খুঁটির তার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যায়। সোমবার (২২ জুন) সকাল প্রায় ৯টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের দাশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্তরা হলেন সিএনজি চালক শ্যামল দাশ এবং স্কুল শিক্ষক অসীম দাশ। অগ্নিকাণ্ডে তাদের ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে যায় বলে ভুক্তভোগীরা জানান।ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, বৈদ্যুতিক খুঁটির তার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যেই দুটি পরিবারের বসতঘর ভস্মীভূত হয়ে যায়। স্কুল শিক্ষক অসীম দাশ জানান, প্রতিদিনের মতো তিনি সকালে বিদ্যালয়ে হাজিরা দিতে গিয়েছিলেন। সকাল প্রায় ৯টা ১০ থেকে ১২ মিনিটের মধ্যে তিনি ফোনে খবর পান যে তার বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে এক সহকর্মী শিক্ষকের মোটরসাইকেলে দ্রুত বাড়িতে ছুটে এলেও ততক্ষণে আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুনঃ  ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, একটি পরিবারের সদস্যের বিয়ের জন্য জমিয়ে রাখা প্রায় দুই লাখ টাকা, স্বর্ণালংকার এবং প্রয়োজনীয় সব জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। অপর পরিবারেরও ২০ থেকে ৩০ হাজার টাকাসহ ঘরের সমস্ত মালামাল আগুনে ধ্বংস হয়েছে। ফলে দুই পরিবারই বর্তমানে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে।স্থানীয়দের অভিযোগ, এলাকার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তা অত্যন্ত সরু ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। স্থানীয়রা দাবি করেন, বিগত সরকার ও বর্তমান সরকারের সময়েও সড়কটির উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো দুই পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন। তারা বলেন, “আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। এখন মাথা গোঁজার ঠাঁইও নেই। আমরা প্রশাসন ও সমাজের সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করছি।” ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আরও পড়ুনঃ  শহীদ জিয়ার প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন
Tag :
জনপ্রিয় পোস্ট

রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক তার থেকে আগুন, দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই

রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক তার থেকে আগুন, দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই

আপডেটের সময়: ১০:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

রাঙ্গুনিয়া, প্রতিনিধি: মিজানুর রহমান: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ছৈয়দ নগর দাশপাড়া এলাকায় বৈদ্যুতিক খুঁটির তার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যায়। সোমবার (২২ জুন) সকাল প্রায় ৯টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের দাশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্তরা হলেন সিএনজি চালক শ্যামল দাশ এবং স্কুল শিক্ষক অসীম দাশ। অগ্নিকাণ্ডে তাদের ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে যায় বলে ভুক্তভোগীরা জানান।ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, বৈদ্যুতিক খুঁটির তার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যেই দুটি পরিবারের বসতঘর ভস্মীভূত হয়ে যায়। স্কুল শিক্ষক অসীম দাশ জানান, প্রতিদিনের মতো তিনি সকালে বিদ্যালয়ে হাজিরা দিতে গিয়েছিলেন। সকাল প্রায় ৯টা ১০ থেকে ১২ মিনিটের মধ্যে তিনি ফোনে খবর পান যে তার বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে এক সহকর্মী শিক্ষকের মোটরসাইকেলে দ্রুত বাড়িতে ছুটে এলেও ততক্ষণে আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চুরি যাওয়া মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার