Dhaka ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদীতে দিন দুপুরে আগ্নেয়াস্ত্র দিয়ে ভীতি প্রদর্শন ফটিকছড়ি থানার ওসি রবিউলকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির বিশেষ সম্মাননা ধুনটের সোনাহাটায় বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এনজিওর ৪১৫তম শাখা’র উদ্বোধন জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে, চার যুবকের কারাদণ্ড বাসন থানায় অভিযোগ লিখতে নির্দিষ্ট দোকানে পাঠানোর অভিযোগ বান্দরবানে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা নতুন কুঁড়ি স্পোর্টস: মনপুরার ইউএনও’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের পরই সুখবর: পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে জোড়া সেতু নির্মাণের নির্দেশ মাদকের বিরুদ্ধে বাবুছড়ায় পুলিশের সঙ্গে জনতার পদযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পোশাক বাণিজ্য ও অনিয়মের গুরুতর অভিযোগ

দাউদকান্দির ইলিয়টগঞ্জে রয়েল কক্স পরিবহনে আগুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে একটি দূরপাল্লার স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হলেও সময়মতো নেমে যাওয়ায় প্রাণে বেঁচে গেছেন সব যাত্রী।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী ‘রয়েল কক্স পরিবহন’-এর একটি স্লিপার কোচ ইলিয়টগঞ্জের রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে পৌঁছায়। এ সময় বাসটি সামনে থাকা অপর একটি যানবাহনকে সজোরে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের গ্যাস সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হয়ে মুহূর্তের মধ্যে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। বাসজুড়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত নেমে পড়তে সক্ষম হন ভেতরের যাত্রীরা।​ আগুন লাগার দৃশ্য দেখে লোকজন দ্রুত সহায়তার জন্য এগিয়ে যান। বাসে প্রচণ্ড আগুন জ্বললেও যাত্রীরা নিরাপদে বের হতে পেরেছেন, তবে দূরপাল্লার বাহনটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। ​ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. ফারুক ইসলাম নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ঘটনায় কেউ হতাহত না হলেও বাসের চালক ও স্টাফরা পালিয়েছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং মহাসড়কে বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের পুনখনন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদীতে দিন দুপুরে আগ্নেয়াস্ত্র দিয়ে ভীতি প্রদর্শন

দাউদকান্দির ইলিয়টগঞ্জে রয়েল কক্স পরিবহনে আগুন

আপডেটের সময়: ০৫:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে একটি দূরপাল্লার স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হলেও সময়মতো নেমে যাওয়ায় প্রাণে বেঁচে গেছেন সব যাত্রী।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী ‘রয়েল কক্স পরিবহন’-এর একটি স্লিপার কোচ ইলিয়টগঞ্জের রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে পৌঁছায়। এ সময় বাসটি সামনে থাকা অপর একটি যানবাহনকে সজোরে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের গ্যাস সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হয়ে মুহূর্তের মধ্যে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। বাসজুড়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত নেমে পড়তে সক্ষম হন ভেতরের যাত্রীরা।​ আগুন লাগার দৃশ্য দেখে লোকজন দ্রুত সহায়তার জন্য এগিয়ে যান। বাসে প্রচণ্ড আগুন জ্বললেও যাত্রীরা নিরাপদে বের হতে পেরেছেন, তবে দূরপাল্লার বাহনটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। ​ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. ফারুক ইসলাম নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ঘটনায় কেউ হতাহত না হলেও বাসের চালক ও স্টাফরা পালিয়েছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং মহাসড়কে বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  তারাগঞ্জের উন্নয়নে দিনভর মতবিনিময় ও নানা কর্মসূচিতে সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা