
স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা: দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলায় বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন এবং এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নতুন এই কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিশিষ্ট সমাজসেবক মামুন ভাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা জিয়া মঞ্চের সম্মানিত সভাপতি জাহাঙ্গীর মিয়া।আজ ২৪ জুলাই ২০২৬, শুক্রবার বিকাল ৫টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ফিতা কেটে জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে দেশ, জাতি এবং সংগঠনের সকল স্তরের নেতাকর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জিয়া মঞ্চ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 
























