Dhaka ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ৪৫ কৃষক পেলেন ১৯ লাখ টাকার অনুদান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীর মৃত্যু, শিক্ষকতা ছিল তাঁর নেশা, মানুষ গড়াই ছিল তাঁর স্বপ্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে দীঘিনালায় ওএমএস (সুলভ মূল্যে) চাল আটা বিক্রয় শুরু কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানার বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫১তম বছরের পদার্পণ উদযাপিত সাঘাটায় দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন মোকামতলায় মহাসড়কজুড়ে সিএনজি-অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

জামালপুরে গৃহবধূকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের দেওয়ানগঞ্জে এক গৃহবধূকে ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল ও একাধিকবার ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ (১০ ই আগস্ট ২০২৬) সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের আশকর আলী (৪০) এবং জাহিদুল ইসলাম (৩৫)। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক মামলার বিবরণ তুলে ধরে জানান- ভুক্তভোগী নারী এবং আসামিরা একই গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে আসামিরা ওই গৃহবধূকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ভুক্তভোগী তা প্রত্যাখ্যান করলে আসামীরা তাঁর ছবি বিকৃত করে আপত্তিকর ছবি তৈরি করেন। পরবর্তীতে সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এবং সন্তান ও স্বামীকে হত্যার হুমকি দিয়ে আশকর আলী ওই নারীকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন।

আরও পড়ুনঃ  ভেদরগঞ্জে যাতায়াতের রাস্তা বন্ধ ও বাড়ি দখলের অভিযোগ

ফজলুল হক আরো জানান- ঘটনার ধারাবাহিকতায় ২০২২ সালের ৩১ মার্চ রাতে ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে আসামিরা জোরপূর্বক তাঁর বসতঘরে প্রবেশ করেন। এ সময় জাহিদুল ইসলামের সহায়তায় আশকর আলী আবারও ওই নারীকে ধর্ষণ করেন। একপর্যায়ে গৃহবধূর স্বামী বাড়িতে ফিরে দেখতে পেয়ে বাধা দিলে অভিযুক্তরা স্বামী-স্ত্রী দুজনকেই এলোপাতাড়ি মারধর করেন। ডাকচিৎকার শুনে এক প্রতিবেশী এগিয়ে এলে তাঁকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। আসামিরা সে সময় মুঠোফোনে আপত্তিকর দৃশ্য ধারণ করে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। এই অমানবিক নির্যাতনের ঘটনায় কোনো উপায় না পেয়ে ওই বছরের ১০ এপ্রিল ভুক্তভোগী গৃহবধূর ছেলে বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে দেওয়ানগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আশকর আলী ও জাহিদুল ইসলামের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই সর্বোচ্চ শাস্তির সন্তোষজনক রায় প্রদান করেন।

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানার বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়

জামালপুরে গৃহবধূকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আপডেটের সময়: ০৭:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের দেওয়ানগঞ্জে এক গৃহবধূকে ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল ও একাধিকবার ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ (১০ ই আগস্ট ২০২৬) সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের আশকর আলী (৪০) এবং জাহিদুল ইসলাম (৩৫)। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক মামলার বিবরণ তুলে ধরে জানান- ভুক্তভোগী নারী এবং আসামিরা একই গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে আসামিরা ওই গৃহবধূকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ভুক্তভোগী তা প্রত্যাখ্যান করলে আসামীরা তাঁর ছবি বিকৃত করে আপত্তিকর ছবি তৈরি করেন। পরবর্তীতে সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এবং সন্তান ও স্বামীকে হত্যার হুমকি দিয়ে আশকর আলী ওই নারীকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন।

আরও পড়ুনঃ  মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক