Dhaka ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন ডাঃ টিপু এমপি’র আশু রোগমুক্তি কামনায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদে দোয়া মাহফিল আটোয়ারীতে স্কুল ফিডিং: পুষ্টির জোগান আর উপস্থিতির আলোয় হাসছে শিশুরা দীঘিনালায় মহিলা কাবাডি দলকে দীঘিনালা জোনের সহযোগিতা প্রদান কৃষ্ণপুরে মাদক, বাল্যবিবাহবিরোধী সচেতনামূলক আলোচনা সভা কচাকাটা থানা এলাকায় ৯৪ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ বগুড়া নগরীর ঝোপগাড়িতে বকুল নামে এক যুবককে গলা কেটে হত্যা! সুবর্ণচরের নুসরাত জাহান পূর্ণতা পেলেন ‘অদম্য মেধাবী’ সংবর্ধনা ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান চলবে, পক্ষে দাঁড়ালেই ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে, আওয়ামীলীগ নেতা সহ ৪ জন আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ সময় দেখুন

শফিকুল ইসলাম (জামালপুর), স্টাফ রিপোর্টারঃ জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চর জোড়খালী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত ব্যক্তিরা হলেন—জোড়খালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য হামিদুর রহমান হামিদ খান (৪৫), একই ইউনিয়নের চর জোড়খালী এলাকার মালেক মণ্ডলের ছেলে হাসিজল (৪৫), সোহরাব আলীর ছেলে হাফিজুর (২৯) এবং মৃত রওশন আলীর ছেলে নায়েব আলী (৫০)।

আরও পড়ুনঃ  সিংড়ায় দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিএনপির কর্মীসভা

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চর জোড়খালী এলাকায় নায়েব আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়িতে বসা জুয়ার আসর থেকে চারজনকে আটক করা হয়।অভিযানকালে তাদের কাছ থেকে নগদ টাকা, একাধিক বান্ডেল তাস সহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে তাদের জামালপুর আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুনঃ  লালপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারীর মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে, আওয়ামীলীগ নেতা সহ ৪ জন আটক

আপডেটের সময়: ০৩:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

শফিকুল ইসলাম (জামালপুর), স্টাফ রিপোর্টারঃ জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চর জোড়খালী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত ব্যক্তিরা হলেন—জোড়খালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য হামিদুর রহমান হামিদ খান (৪৫), একই ইউনিয়নের চর জোড়খালী এলাকার মালেক মণ্ডলের ছেলে হাসিজল (৪৫), সোহরাব আলীর ছেলে হাফিজুর (২৯) এবং মৃত রওশন আলীর ছেলে নায়েব আলী (৫০)।

আরও পড়ুনঃ  কাজিপুরে অস্ত্রসহ গ্রেফতার ১ জন

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চর জোড়খালী এলাকায় নায়েব আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়িতে বসা জুয়ার আসর থেকে চারজনকে আটক করা হয়।অভিযানকালে তাদের কাছ থেকে নগদ টাকা, একাধিক বান্ডেল তাস সহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে তাদের জামালপুর আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুনঃ  বদরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের আবাসিক এলাকার প্রধান সড়কের পাশে ময়লার স্তূপ, ভোগান্তিতে এলাকাবাসী ও পথচারী মানুষ