Dhaka ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরে অনিয়মের দায়ে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ মেঘের রাজ্যে পর্যটনের সম্ভাবনার মাঝেও শঙ্কা মান্দায় আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজধানীর গ্রীন রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, তীব্র যানজট মোটরসাইকেলে শেয়ালের ধাক্কা, প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের রাজশাহীর বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ অর্থনীতি পুনরুত্থানে চীনের বন্ধুত্ব বাংলাদেশের অগ্রাধিকার : জহির উদ্দিন স্বপন

গাইবান্ধায় হুমকি-হয়রানির অভিযোগে তৃতীয় লিঙ্গের মানববন্ধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:০১:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

আঃ রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা।
গাইবান্ধায় হুমকি, হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যরা। রোববার (২৭ সেপ্টেম্বর) শহরের ডিবি রোডের গানাসার্সের সামনে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী উন্নয়ন সংস্থার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মোছাঃ মৌ খাতুন অভিযোগ করেন, ‘রানী’ নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে তিনি ও তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন। বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাকে, তার মেয়েদের ও বোনদের মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন।
মোছাঃ মৌ খাতুন বলেন, বিষয়টি নিয়ে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকার ও নিরাপত্তা দাবি করছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, হুমকি ও হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ সময় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  হাসপাতালের শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম
Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে অনিয়মের দায়ে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় হুমকি-হয়রানির অভিযোগে তৃতীয় লিঙ্গের মানববন্ধন

আপডেটের সময়: ০২:০১:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আঃ রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা।
গাইবান্ধায় হুমকি, হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যরা। রোববার (২৭ সেপ্টেম্বর) শহরের ডিবি রোডের গানাসার্সের সামনে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী উন্নয়ন সংস্থার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মোছাঃ মৌ খাতুন অভিযোগ করেন, ‘রানী’ নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে তিনি ও তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন। বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাকে, তার মেয়েদের ও বোনদের মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন।
মোছাঃ মৌ খাতুন বলেন, বিষয়টি নিয়ে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকার ও নিরাপত্তা দাবি করছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, হুমকি ও হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ সময় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আদালতে পুলিশ কর্মকর্তা পরিচয়ে মামলার বাদীদের টার্গেট করে প্রতারণা