Dhaka ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত বাউফলে বাজেট নিয়ে নাগরিকদের মতামত ও প্রত্যাশা জানতে সংবাদ সম্মেলন করেছেন: ড. শফিকুল ইসলাম মাসুদ মাদারগঞ্জে প্রাণীসম্পদ কার্যালয়ে আয়োজিত প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কাউনিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত স্টার্টআপ, সাইন্স প্রোজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেচিং প্রোগ্রামে ১ম স্থানে চিলমারী সিনিয়র আলিম মাদরাসা থানার ভল্টে সমিতির টাকা, চরম দুর্ভোগে আমানতকারীরা.. পবায় ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ সরইয়ের বালু ঘিরে প্রভাবশালীদের আধিপত্য, প্রশ্নবিদ্ধ তদারকি মৌলভীবাজারের রাজনগরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ৭ জন গ্রেফতার বগুড়ায় উন্নয়নের নতুন পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী: মীর শাহে আলম

কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৪৮ সময় দেখুন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিদ্যালয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার মাকসুদা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আশরাফ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি মো. মাকসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিজাম উদ্দিন।

আরও পড়ুনঃ  মহম্মদপুরে কৃষকদের সঙ্গে প্রতারণার অভিযোগে সার-বীজ ব্যবসায়ীকে জরিমানা

অনুষ্ঠানে প্রধান অতিথি পদকপ্রাপ্তদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। এ সময় ২০২৬ সালের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আবদুল্যাহ নয়ন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে যোগিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শুক্লা রানী বৈষ্ণব, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানুর ফরহাদ এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা সুলতানাকে সম্মাননা জানানো হয়।এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে ফকিরের তাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, শ্রেষ্ঠ কাব শিক্ষিকা হিসেবে মধ্য পশ্চিম চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আক্তার, শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর জনি আইচ এবং শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে মধ্য চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সম্মাননা প্রদান করা হয়।
একই সঙ্গে শ্রেষ্ঠ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত নিজাম উদ্দিনকেও সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বিভাগীয় পযার্য়ের দৌড় প্রতিযোগিতায় চৌফলদন্ডীর কৃতি সন্তান জোবইদার ১ম স্থান অর্জন!

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে টানা তৃতীয়বারের মতো উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এবং ২০২৪ সালে নোয়াখালী জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত মুহাম্মদ আবদুল্যাহ নয়ন এ অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শিক্ষার মানোন্নয়নে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে একই ভেন্যুতে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে জুন মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৮:৫৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিদ্যালয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার মাকসুদা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আশরাফ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি মো. মাকসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিজাম উদ্দিন।

আরও পড়ুনঃ  গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

অনুষ্ঠানে প্রধান অতিথি পদকপ্রাপ্তদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। এ সময় ২০২৬ সালের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আবদুল্যাহ নয়ন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে যোগিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শুক্লা রানী বৈষ্ণব, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানুর ফরহাদ এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা সুলতানাকে সম্মাননা জানানো হয়।এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে ফকিরের তাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, শ্রেষ্ঠ কাব শিক্ষিকা হিসেবে মধ্য পশ্চিম চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আক্তার, শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর জনি আইচ এবং শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে মধ্য চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সম্মাননা প্রদান করা হয়।
একই সঙ্গে শ্রেষ্ঠ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত নিজাম উদ্দিনকেও সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে টানা তৃতীয়বারের মতো উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এবং ২০২৪ সালে নোয়াখালী জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত মুহাম্মদ আবদুল্যাহ নয়ন এ অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শিক্ষার মানোন্নয়নে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে একই ভেন্যুতে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে জুন মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  শতফুল বাংলাদেশ আয়োজনে শিবপুরে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচি