Dhaka ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে মামলায় উভয় আসামিকে খালাস দিয়েছেন আদালত চট্টগ্রামে চার বছরের শিশু ধর্ষণের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু মির্জাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ অর্থ জব্দ রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ সাইকেলেই দেশজয়ের মহাকাব্যে রংপুরের মোবাশ্বের এখন ঠাকুরগাঁওয়ে গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু কোতোয়ালীতে অসামাজিক কাজে লি’প্ত থাকার অভিযোগে আটক -৭ নারী পুরুষ ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে নিখোঁজ, ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার মিরপুরে নতুন রূপকথা অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ শুরু বাংলাদেশের রুমা পর্যটক গাইড কল্যাণ সমিতির সভাপতি বেলাল, সম্পাদক ফেড্রিক

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

মোঃ রাসেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাহেরা (১৭) নামে এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) ভোররাতে উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাহেরা টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার জলিল মিয়ার মেয়ে। তিনি কালিয়াকৈর উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকায় মানিক নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ  নেত্রকোণা থেকে নিখোঁজ ব্যবসায়ী বিল্লাল গাজীপুরে উদ্ধার

জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে তার স্বামী শ্যামল ঘরের টিনশেডের মেঝেতে সাহেরাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে কালিয়াকৈর থানায় জানালে খবর পেয়ে সকালে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ঈদগাঁওয়ে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে অচলাবস্থা: চরম ঝুঁকিতে যাত্রীরা

এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  মরন ব্যাধি ক্যান্সারে আক্রান্ত চিলমারীর শিশু শারমিন অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত
Tag :
জনপ্রিয় পোস্ট

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে মামলায় উভয় আসামিকে খালাস দিয়েছেন আদালত

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

আপডেটের সময়: ১০:৪৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

মোঃ রাসেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাহেরা (১৭) নামে এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) ভোররাতে উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাহেরা টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার জলিল মিয়ার মেয়ে। তিনি কালিয়াকৈর উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকায় মানিক নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখম, থানায় মামলা

জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে তার স্বামী শ্যামল ঘরের টিনশেডের মেঝেতে সাহেরাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে কালিয়াকৈর থানায় জানালে খবর পেয়ে সকালে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় তিন মাদক সেবনকারীর কারাদণ্ড 

এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  মাইজভাণ্ডার দরবার শরীফে শোহাদায়ে কারবালা মাহফিল ও চান্দ্রবার্ষিক ফাতেহা ২৭ জুন