Dhaka ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মহম্মদপুরে কৃষকদের সঙ্গে প্রতারণার অভিযোগে সার-বীজ ব্যবসায়ীকে জরিমানা সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসন, এমপি ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ সহায়তা নাচোলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মানবেতর জীবন থেকে মুক্তির দাবি: জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রাম পুলিশের মানববন্ধন হোসেনপুর টু কিশোরগঞ্জ সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আইসিইউতে আরেকজন এনসিটি পরিচালনা: বিদেশি ডিপি ওয়ার্ল্ডের সাথে এবার লড়াইতে দেশীয় ‘জোট নীলফামারীর উন্নয়নের রূপকার জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে দিনাজপুরের চাল: ই-কমার্সে নতুন মাইলফলক ‘শুকরান’ নিশিন্দারায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

মোঃ সৈয়দ মিয়া (ব্যুরো চিফ চট্টগ্রাম)

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (৪০) নামে এক অটোরিকশা চালকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বজল সওদাগর বাড়ি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই এলাকার

আরও পড়ুনঃ  মধ্যরাতে ভূমিকম্পের ঝাকুনি, পত্নীতলা সহ দেশজুড়ে কম্পন অনুভূত

মরহুম আবদুল খালেক (মাইক খালেক নামে পরিচিত)-এর ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে পরিবার-পরিজনের ভরণপোষণ করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিজের অটোরিকশায় চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিটের কবলে পড়েন ইসমাইল। মুহূর্তেই তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে

আরও পড়ুনঃ  দেবিদ্বারে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখম, থানায় মামলা

হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও পথেই তার জীবনপ্রদীপ নিভে যায়। ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইসমাইল হোসেন ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও ভদ্র স্বভাবের একজন মানুষ। অটোরিকশা চালিয়েই তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে দায়িত্ব পালন করতেন। তার চারটি ছোট সন্তান রয়েছে। আকস্মিক এই মৃত্যুতে পরিবারটি গভীর সংকট ও অনিশ্চয়তার মুখে পড়েছে।

আরও পড়ুনঃ  রাজবাড়ীর দৌলতদিয়া নদীতে পড়া বাসটি উদ্ধার

ইসমাইলের অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। প্রতিবেশী ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। কর্মমুখর জীবনের মাঝপথে এমন মর্মান্তিক বিদায় সবাইকে ব্যথিত করেছে। তার মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

মহম্মদপুরে কৃষকদের সঙ্গে প্রতারণার অভিযোগে সার-বীজ ব্যবসায়ীকে জরিমানা

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময়: ০২:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

মোঃ সৈয়দ মিয়া (ব্যুরো চিফ চট্টগ্রাম)

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (৪০) নামে এক অটোরিকশা চালকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বজল সওদাগর বাড়ি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই এলাকার

আরও পড়ুনঃ  যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

মরহুম আবদুল খালেক (মাইক খালেক নামে পরিচিত)-এর ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে পরিবার-পরিজনের ভরণপোষণ করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিজের অটোরিকশায় চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিটের কবলে পড়েন ইসমাইল। মুহূর্তেই তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনঃবহাল করার দাবীতে মানববন্ধন

হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও পথেই তার জীবনপ্রদীপ নিভে যায়। ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইসমাইল হোসেন ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও ভদ্র স্বভাবের একজন মানুষ। অটোরিকশা চালিয়েই তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে দায়িত্ব পালন করতেন। তার চারটি ছোট সন্তান রয়েছে। আকস্মিক এই মৃত্যুতে পরিবারটি গভীর সংকট ও অনিশ্চয়তার মুখে পড়েছে।

আরও পড়ুনঃ  কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন