Dhaka ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নেত্রকোণা থেকে নিখোঁজ ব্যবসায়ী বিল্লাল গাজীপুরে উদ্ধার মহম্মদপুরে কৃষকদের সঙ্গে প্রতারণার অভিযোগে সার-বীজ ব্যবসায়ীকে জরিমানা সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসন, এমপি ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ সহায়তা নাচোলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মানবেতর জীবন থেকে মুক্তির দাবি: জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রাম পুলিশের মানববন্ধন হোসেনপুর টু কিশোরগঞ্জ সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আইসিইউতে আরেকজন এনসিটি পরিচালনা: বিদেশি ডিপি ওয়ার্ল্ডের সাথে এবার লড়াইতে দেশীয় ‘জোট নীলফামারীর উন্নয়নের রূপকার জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে দিনাজপুরের চাল: ই-কমার্সে নতুন মাইলফলক ‘শুকরান’

মহম্মদপুরে কৃষকদের সঙ্গে প্রতারণার অভিযোগে সার-বীজ ব্যবসায়ীকে জরিমানা

এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা :

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশকের তথ্য গোপন করে বিক্রি এবং অননুমোদিত কৃষি উপকরণ বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় উপজেলার বিনোদপুর বাজারে এ অভিযান পরিচালনা করে। অভিযানে বাজারের বিভিন্ন বীজ, সার, কীটনাশক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করা হয়।

আরও পড়ুনঃ  যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

তদারকিকালে ‘মেসার্স সাহা ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে একাধিক অনিয়ম ধরা পড়ে। ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৪ সালে মেয়াদোত্তীর্ণ হওয়া কীটনাশকের প্যাকেটের মেয়াদের তথ্য পরিবর্তন করে ২০২৭ সাল পর্যন্ত ব্যবহারযোগ্য দেখিয়ে বিক্রি করা হচ্ছিল। এছাড়া কয়েকটি পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম আদায়ের প্রমাণও পাওয়া যায়।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু.

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অজ্ঞাতনামা ও অনুমোদনহীন কোম্পানির ধানের বীজ এবং কীটনাশক সংগ্রহ করে নিজস্ব সিল ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনও ঝুঁকির মুখে পড়তে পারে। অভিযান চলাকালে কয়েকজন কৃষক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। এসব অভিযোগ ও প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানের মালিক সমীর কুমার সাহার বিরুদ্ধে ৭৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে হদিস নেই ৩ লাখ ২৮ হাজার ৭৭২টি পশুর চামড়ার

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. শাহীন ইসলাম, স্টাফ সদস্য কারিমুল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি দল সহযোগিতা প্রদান করে।

ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, কৃষক ও সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নেত্রকোণা থেকে নিখোঁজ ব্যবসায়ী বিল্লাল গাজীপুরে উদ্ধার

মহম্মদপুরে কৃষকদের সঙ্গে প্রতারণার অভিযোগে সার-বীজ ব্যবসায়ীকে জরিমানা

আপডেটের সময়: ০৩:২৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা :

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশকের তথ্য গোপন করে বিক্রি এবং অননুমোদিত কৃষি উপকরণ বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় উপজেলার বিনোদপুর বাজারে এ অভিযান পরিচালনা করে। অভিযানে বাজারের বিভিন্ন বীজ, সার, কীটনাশক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করা হয়।

আরও পড়ুনঃ  ঈদগাঁওয়ে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে অচলাবস্থা: চরম ঝুঁকিতে যাত্রীরা

তদারকিকালে ‘মেসার্স সাহা ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে একাধিক অনিয়ম ধরা পড়ে। ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৪ সালে মেয়াদোত্তীর্ণ হওয়া কীটনাশকের প্যাকেটের মেয়াদের তথ্য পরিবর্তন করে ২০২৭ সাল পর্যন্ত ব্যবহারযোগ্য দেখিয়ে বিক্রি করা হচ্ছিল। এছাড়া কয়েকটি পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম আদায়ের প্রমাণও পাওয়া যায়।

আরও পড়ুনঃ  বৃষ্টি ছাড়াই বজ্রপাত, ঠাকুরগাঁওয়ে গরুর মৃত্যু