
স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর: মাদারগঞ্জ সমবায় সমিতির গ্রাহকদের অভিযোগ, সমিতির পরিচালকরা নানা তালবাহানা করে সময় পার করছেন। দীর্ঘদিন ধরে আমানতের টাকা উত্তোলন করতে না পেরে তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।টাকা উত্তোলন কমিটির এক সদস্য জানান, শতদল সমিতির একজন পরিচালক নির্দিষ্ট সময় দেওয়ার পরও সেই সময়ের মধ্যে দেখা করছেন না এবং কোনো স্পষ্ট সমাধানও দিচ্ছেন না।গ্রাহকদের দাবি, সমিতির কিছু অর্থ মাদারগঞ্জ মডেল থানার ভল্টে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এদিকে নিজেদের জমাকৃত টাকা তুলতে না পেরে অনেক পরিবার আর্থিক সংকটে ভুগছে। কেউ প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না, আবার অনেকের সংসার চালানোও কঠিন হয়ে পড়েছে।
এছাড়া ভুক্তভোগীদের অভিযোগ, মাদারগঞ্জের বিভিন্ন সমিতিকে লাইসেন্স প্রদান করা হলেও গ্রাহকদের স্বার্থ রক্ষা ও তাদের সমস্যার সমাধানে উপজেলা সমবায় দপ্তরের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এতে সাধারণ আমানতকারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।ভুক্তভোগীরা মাদারগঞ্জ মেলান্দহ এলাকার জামালপুর ৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল-এর হস্তক্ষেপ কামনা করে দ্রুত সমস্যার সমাধান এবং আমানতের টাকা ফেরতের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। পাশাপাশি উপজেলা সমবায় দপ্তরকেও গ্রাহকদের স্বার্থে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 


















