Dhaka ০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধামইরহাটে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ফেলে গেল ৬৪ বোতল ফেনসিডিল বিপ্লব ও সংহতি দিবস, জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ অধ্যায়: এমপি মিলন ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত ফেসবুকের পোস্ট দেখে প্রতিবন্ধী শিশু সাদিয়াকে ইউএনও’র হুইলচেয়ার প্রদান বকেয়া টাকা চাওয়ায় প্রবাসীর বাড়িতে মধ্যযুগীয় তাণ্ডব: দুই বোনকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানি শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত অক্টোবরে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ আমন ধানের সংগ্রহ শুরু ২৪ নভেম্বর দাম ৩৫ টাকা কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে এক রাতেই আটক ২৯৯

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৪৯ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কিশোর গ্যাং, মাদক কারবারি ও ছিনতাইকারীদের তৎপরতা দমনে কুমিল্লাজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ২৯৯ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোরদের বেপরোয়া চলাফেরা, মাদক কেনাবেচা এবং ছিনতাইপ্রবণ স্থানগুলোকে বিশেষ নজরদারিতে রেখে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক ব্যক্তিদের বিষয়ে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে নকল চকলেট কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

অপরদিকে, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় কিংবা বয়স ও পরিস্থিতি বিবেচনায় বাকি ১৪০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ বিশেষ অভিযানে ৪ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৮৫৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ হাজার ৯৬৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা

বাকি ২ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। বিশেষ করে উঠতি বয়সের কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, তাদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  লালপুর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে এক রাতেই আটক ২৯৯

আপডেটের সময়: ০২:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কিশোর গ্যাং, মাদক কারবারি ও ছিনতাইকারীদের তৎপরতা দমনে কুমিল্লাজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ২৯৯ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোরদের বেপরোয়া চলাফেরা, মাদক কেনাবেচা এবং ছিনতাইপ্রবণ স্থানগুলোকে বিশেষ নজরদারিতে রেখে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক ব্যক্তিদের বিষয়ে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  গ্রামপুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার : জহির উদ্দিন স্বপন

অপরদিকে, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় কিংবা বয়স ও পরিস্থিতি বিবেচনায় বাকি ১৪০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ বিশেষ অভিযানে ৪ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৮৫৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ হাজার ৯৬৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও গার্ড অব অনারে বাধার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ

বাকি ২ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। বিশেষ করে উঠতি বয়সের কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, তাদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী রমেশ সুইটসে অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসটিআইয়ের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা