Dhaka ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পঙ্গু হাসপাতালে ‘ভর্তিযুদ্ধ’, মাস কেটে যায় একটি সিটের জন্য সৎ ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির রাজনৈতিক সমালোচনা কঠোর হোক, কিন্তু ভাষা যেন শালীন হয়: রিজভী সামুদ্রিক বা মেরিটাইম খাতে প্রচুর সম্ভাবনাকে কাজে লাগাতে হবে – নৌপরিবহন মন্ত্রী চৌরাট শিবপুর বরেন্দ্র কলেজ মাঠে জমে উঠেছে ঐতিহ্যবাহী হাতখেলা বাড়তি খরচ ও কম দামে ঈশ্বরদীতে কমেছে শিমের আবাদ সাভারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ০২কর্মী গ্রেপ্তার নির্মাণসামগ্রীর দাম চড়া স্থবির দেশের উন্নয়নকাজ ​কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাংয়ের ৬২৪ জন আটক ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রয়তার ছুরির আঘাতে একজন নিহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

এসকে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মুরাদ হোসেন ও আশরাফ আলী নামে আরও দুজন আহত হয়েছেন। তারা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী বেক্সিমকো দুই নং গেটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল। নিহত রাফেজ আহমেদ খুলনা জেলার দাকোপ থানার বাঁশখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

আরও পড়ুনঃ  মেম্বার পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ নেজাম উদ্দীনের, চাইলেন এলাকাবাসীর মতামত

মৃত্যুকালে তিনি স্ত্রী ও সাত বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে চক্রবর্তী এলাকায় একটি দোকানে ঝালমুড়ি খাচ্ছিলেন রাফেজ। এ সময় পাশের একটি দোকানের ঝালমুড়ি বিক্রেতা কয়েকজন পথচারীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। চিৎকার-চেঁচামেচির মধ্যে রাফেজ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে ওই ঝালমুড়ি বিক্রেতা তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রাফেজসহ আরও দুজনের ওপর হামলা চালান। এতে রাফেজের পেটের ডান পাশে গভীর জখম হয়। আহত তিনজনকে কে পি জি হাসপাতালে নেওয়া হয়। পরে রাফেজের অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় আমনের বাম্পার ফলনের আশা

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমান (৪২)কে আটক করে পুলিশ। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ফলগাছা গ্রামের আব্দুল মজিদের ছেলে। কাশিমপুর থানার এসআই শফিকুল জানান, অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে কাশিপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন বলেন আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর: ক্ষয়ক্ষতি নিরূপণে দুই তদন্ত কমিটি
Tag :
জনপ্রিয় পোস্ট

পঙ্গু হাসপাতালে ‘ভর্তিযুদ্ধ’, মাস কেটে যায় একটি সিটের জন্য

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রয়তার ছুরির আঘাতে একজন নিহত

আপডেটের সময়: ০৪:২৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এসকে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মুরাদ হোসেন ও আশরাফ আলী নামে আরও দুজন আহত হয়েছেন। তারা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী বেক্সিমকো দুই নং গেটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল। নিহত রাফেজ আহমেদ খুলনা জেলার দাকোপ থানার বাঁশখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

আরও পড়ুনঃ  ​কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাংয়ের ৬২৪ জন আটক

মৃত্যুকালে তিনি স্ত্রী ও সাত বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে চক্রবর্তী এলাকায় একটি দোকানে ঝালমুড়ি খাচ্ছিলেন রাফেজ। এ সময় পাশের একটি দোকানের ঝালমুড়ি বিক্রেতা কয়েকজন পথচারীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। চিৎকার-চেঁচামেচির মধ্যে রাফেজ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে ওই ঝালমুড়ি বিক্রেতা তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রাফেজসহ আরও দুজনের ওপর হামলা চালান। এতে রাফেজের পেটের ডান পাশে গভীর জখম হয়। আহত তিনজনকে কে পি জি হাসপাতালে নেওয়া হয়। পরে রাফেজের অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  সামুদ্রিক বা মেরিটাইম খাতে প্রচুর সম্ভাবনাকে কাজে লাগাতে হবে - নৌপরিবহন মন্ত্রী

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমান (৪২)কে আটক করে পুলিশ। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ফলগাছা গ্রামের আব্দুল মজিদের ছেলে। কাশিমপুর থানার এসআই শফিকুল জানান, অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে কাশিপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন বলেন আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের ৬ সদস্য গ্রেফতার