
মাসুদ রানা মাসুম, পার্বত্য ব্যুরো: চট্টগ্রামের ধোপাছড়ী ইউনিয়নের পূর্ব ধোপাছড়ী ১ নম্বর ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন মো. নেজাম উদ্দীন। তবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এলাকার মুরুব্বি, অভিভাবক, যুবসমাজসহ সর্বস্তরের মানুষের মতামত ও পরামর্শ চেয়েছেন তিনি। সম্প্রতি এলাকাবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় নেজাম উদ্দীন জানান, একজন জনপ্রতিনিধির দায়িত্ব পালনে এলাকার মানুষের আস্থা, সহযোগিতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সুখে-দুঃখে মানুষের সঙ্গে থাকার প্রত্যয় থেকেই তিনি মেম্বার পদে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করছেন।
নেজাম উদ্দীন বলেন, নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত এককভাবে নিতে চান না। এলাকার মুরুব্বি, অভিভাবক, যুবকসহ সর্বস্তরের মানুষের মতামত ও পরামর্শকে তিনি গুরুত্ব দিতে চান। তিনি বলেন, “এই পথচলায় আমার একার কোনো ইচ্ছা বা সিদ্ধান্ত চূড়ান্ত নয়। গ্রামের প্রতিটি মুরুব্বি, অভিভাবক, যুবক ও সর্বস্তরের মানুষের পরামর্শ আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনারাই আমার অভিভাবক, আপনারাই আমার দিকনির্দেশক।” এলাকাবাসীর কাছে নিজের যোগ্যতা, সক্ষমতা এবং জনপ্রতিনিধি হিসেবে তাঁদের প্রত্যাশা সম্পর্কে জানতে সুচিন্তিত মতামত ও পরামর্শ আহ্বান করেছেন তিনি। পাশাপাশি মন্তব্যের মাধ্যমে অথবা সরাসরি যোগাযোগ করে মতামত জানানোর অনুরোধ জানিয়েছেন। এলাকার মানুষের মতামত, পরামর্শ ও সহযোগিতা পাওয়ার পর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মো. নেজাম উদ্দীন।
প্রতিবেদকের নাম 



















