Dhaka ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ধামইরহাটে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও চোলাই মদ জব্দ, আটক ৩ বাঘায় অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় মূল আসামি গ্রেফতার, ভ্যান উদ্ধার কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ঈশ্বরদীতে ১৬ লিটার চোলাইমদসহ ব্যবসায়ী আটক উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নই প্রধান লক্ষ্য নির্বাচনী ওয়াদা পূরণে মাঠে এমপি জসিম উদ্দীন

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: চিত্রাঙ্কনে চার শিক্ষার্থীর সাফল্য, অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আলোচনা শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সীতাকুণ্ডে জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায় বক্তারা। তাঁরা বলেন, কন্যাশিশু শুধু একটি পরিবারের সম্পদ নয়, বরং পুরো দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের স্বপ্নপূরণের সুযোগ সৃষ্টি, বাল্যবিয়ে প্রতিরোধ এবং বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত র‍্যালি-পরবর্তী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

কন্যাশিশুর অধিকার ও ক্ষমতায়নে গুরুত্বারোপ

আলোচনা সভায় বক্তারা বলেন, ছেলে ও মেয়ের মধ্যে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। কন্যাশিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় পরিবার, সমাজ এবং প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাল্যবিয়ে বন্ধ করে মেয়েদের নিজেদের পছন্দ ও স্বপ্ন অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। তাঁরা আরও বলেন, আজকের কন্যাশিশুরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার কারিগর। তাই তাদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নেতৃত্বের সুযোগ সৃষ্টির মাধ্যমে একটি নিরাপদ, সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. তপন চন্দ্র বর্মন ও সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাতা দে বৃষ্টি।

আরও পড়ুনঃ  লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে গ্রেপ্তার ৩, ট্রাক্টর জব্দ

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চার শিক্ষার্থীর সাফল্য

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সীতাকুণ্ডের দুটি বিদ্যালয়ের চার শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিপুন রায়। দ্বিতীয় হয় জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের ঐশি সূত্রধর। যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের হিমু কর্মকার এবং জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের মৃত্তিকা শীল। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংবাদিক নওশীন আল মাহমুদ ও এম জামশেদ আলম। এ ছাড়া বিভিন্ন উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, মহিলা সমিতির সভানেত্রী এবং কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় তাজমিনকে ধর্ষণের পর গলা চেপে হত্যা করেন সিএনজি চালক সুমন: পুলিশের দাবি

কন্যাশিশু দিবসের অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের অনুপস্থিতি

কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলায় কর্মরত কোনো নারী কর্মকর্তাকে উপস্থিত থাকতে দেখা যায়নি। বিষয়টি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আলোচনা হয়। এ বিষয়ে অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মোহাম্মদ দিদারুল আলম জানান, নারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তার কাছে যথাযথভাবে অনুষ্ঠানের আমন্ত্রণ পৌঁছে দেওয়া হয়েছিল। তবে নারী কর্মকর্তারা কেন উপস্থিত হননি, সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি। অন্যদিকে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছুটিতে থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। কন্যাশিশুর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করার বার্তা নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে নারী কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয়টি আলোচনায় এলেও বক্তারা কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও স্বপ্নপূরণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন

আরও পড়ুনঃ  সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামীসহ গ্রেপ্তার ৪
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন

আপডেটের সময়: ০৭:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: চিত্রাঙ্কনে চার শিক্ষার্থীর সাফল্য, অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আলোচনা শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সীতাকুণ্ডে জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায় বক্তারা। তাঁরা বলেন, কন্যাশিশু শুধু একটি পরিবারের সম্পদ নয়, বরং পুরো দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের স্বপ্নপূরণের সুযোগ সৃষ্টি, বাল্যবিয়ে প্রতিরোধ এবং বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত র‍্যালি-পরবর্তী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

কন্যাশিশুর অধিকার ও ক্ষমতায়নে গুরুত্বারোপ

আলোচনা সভায় বক্তারা বলেন, ছেলে ও মেয়ের মধ্যে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। কন্যাশিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় পরিবার, সমাজ এবং প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাল্যবিয়ে বন্ধ করে মেয়েদের নিজেদের পছন্দ ও স্বপ্ন অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। তাঁরা আরও বলেন, আজকের কন্যাশিশুরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার কারিগর। তাই তাদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নেতৃত্বের সুযোগ সৃষ্টির মাধ্যমে একটি নিরাপদ, সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. তপন চন্দ্র বর্মন ও সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাতা দে বৃষ্টি।

আরও পড়ুনঃ  কুমিল্লার পদুয়ার বাজার যেন অপরাধীদের অভয়ারণ্য, ঝুঁকিতে রাতের যাত্রীরা

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চার শিক্ষার্থীর সাফল্য

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সীতাকুণ্ডের দুটি বিদ্যালয়ের চার শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিপুন রায়। দ্বিতীয় হয় জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের ঐশি সূত্রধর। যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের হিমু কর্মকার এবং জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের মৃত্তিকা শীল। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংবাদিক নওশীন আল মাহমুদ ও এম জামশেদ আলম। এ ছাড়া বিভিন্ন উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, মহিলা সমিতির সভানেত্রী এবং কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জের চড়ারহাট গণহত্যা দিবসে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

কন্যাশিশু দিবসের অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের অনুপস্থিতি

কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলায় কর্মরত কোনো নারী কর্মকর্তাকে উপস্থিত থাকতে দেখা যায়নি। বিষয়টি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আলোচনা হয়। এ বিষয়ে অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মোহাম্মদ দিদারুল আলম জানান, নারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তার কাছে যথাযথভাবে অনুষ্ঠানের আমন্ত্রণ পৌঁছে দেওয়া হয়েছিল। তবে নারী কর্মকর্তারা কেন উপস্থিত হননি, সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি। অন্যদিকে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছুটিতে থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। কন্যাশিশুর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করার বার্তা নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে নারী কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয়টি আলোচনায় এলেও বক্তারা কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও স্বপ্নপূরণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন

আরও পড়ুনঃ  লালপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত