Dhaka ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভুরুঙ্গামারী হাটে যানজট নিরসনে ইউএনও অমৃত দেবনাথের বিশেষ অভিযান ‎রাঙ্গুনিয়ায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ নওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলন কালিয়াকৈরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত মোবাইল গেম নিয়ে বিরোধে বন্ধুকে হত্যা: শোক ও উদ্বেগের ছায়া কেরানীগঞ্জে দিনাজপুরে দুর্যোগেন ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারি ত্রাণ বিতরণ মনপুরায় জেলের জালে রাজা ইলিশ,বিক্রি ৯ হাজার টাকা শাজাহানপুর উপজেলা যুবদলের সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা ডেমাজানীতে কোমলমতি শিশুদের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত

‘এক ইঞ্চি জমিও অনাবাদি নয়’— নন্দীগ্রামের ফল মেলায় এমপি মোশারফ হোসেন

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফল মেলা ও কৃষকদের মাঝে সার, বীজ, চারা এবং কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচির আওতায় ১০০ জন কৃষকের মাঝে হাইব্রিড জাতের মরিচের বীজ, ১২০০ জন কৃষকের মাঝে বিভিন্ন জাতের সবজির বীজ, ৪০ জন কৃষকের মাঝে লেবুর চারা এবং ৪ জন কৃষকের মাঝে এয়ারফ্লো মেশিন পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

আরও পড়ুনঃ  ​কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আমান উল্লাহ আমান

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি কৃষি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং ফলন বৃদ্ধি করতে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। উন্নত জাতের বীজ, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলে কৃষি আরও লাভজনক হবে।

আরও পড়ুনঃ  ভুরুঙ্গামারী হাটে যানজট নিরসনে ইউএনও অমৃত দেবনাথের বিশেষ অভিযান

তিনি আরও বলেন, এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। ফল, সবজি ও শস্য উৎপাদন বাড়াতে কৃষকদের এগিয়ে আসতে হবে। কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী চাষাবাদ করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হবেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে.এম. শফিকুল আলম সুমন, নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ১নং বুড়ইল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী কুরবান আলী, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন এবং সাধারণ সম্পাদক নুরুন্নবী।

আরও পড়ুনঃ  নওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলন

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, শাহারুল ইসলাম, নাজমুল হোসেন, শাহাদত হোসেন, সোহেল রানা, সুজন কুমারসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক-কৃষাণী।

অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের হাতে বীজ, চারা ও কৃষি উপকরণ তুলে দেন। ফল মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন মৌসুমি ফলের প্রদর্শনীও ঘুরে দেখেন অতিথিরা। কৃষকদের মধ্যে এ আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভুরুঙ্গামারী হাটে যানজট নিরসনে ইউএনও অমৃত দেবনাথের বিশেষ অভিযান

‘এক ইঞ্চি জমিও অনাবাদি নয়’— নন্দীগ্রামের ফল মেলায় এমপি মোশারফ হোসেন

আপডেটের সময়: ০৬:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফল মেলা ও কৃষকদের মাঝে সার, বীজ, চারা এবং কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচির আওতায় ১০০ জন কৃষকের মাঝে হাইব্রিড জাতের মরিচের বীজ, ১২০০ জন কৃষকের মাঝে বিভিন্ন জাতের সবজির বীজ, ৪০ জন কৃষকের মাঝে লেবুর চারা এবং ৪ জন কৃষকের মাঝে এয়ারফ্লো মেশিন পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

আরও পড়ুনঃ  প্রকৌশলী শোয়েব বাশরি হাবলুকে ঢাকাস্থ বাউফল জাতীয়তাবাদী ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি কৃষি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং ফলন বৃদ্ধি করতে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। উন্নত জাতের বীজ, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলে কৃষি আরও লাভজনক হবে।

আরও পড়ুনঃ  দেবীদ্বারে ৬৩ পরিবার নিয়ে মাদক বিরোধী সভা মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার