Dhaka ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে বিকেএসের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার গাইবান্ধায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রাইভেট পড়ালে এমপিও বাতিল: প্রতিমন্ত্রী পুতুল গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ নাটোর লালপুরে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ কেরানীগঞ্জে দিনেদুপুরে মসজিদে এসি চুরি: সিসিটিভিতে ধরা পড়ল চোর চক্র দেবিদ্বারে বালু দস্যুদের রুখতে প্রশাসনের অভিযান চিকিৎসকদের পেশাগত দায়িত্বে রাজনীতি যেন বাধা না হয়: প্রধানমন্ত্রী ভিসা জটিলতায় কুষ্টিয়া থেকে ফিরছেন পায়ে হেঁটে হজযাত্রার স্বপ্ন দেখা দুলাল

ঈদগাঁওয়ে বসতঘরে ডাকাতি প্রতিহত: সাহসিকতার পরিচয় দিয়ে এক ডাকাতকে ধরলেন যুবক,

​মোবারক হোসাইন, কক্সবাজার জেলা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বসতঘরে হানা দেওয়া ডাকাত দলের ছুরিকাঘাতে শাহাদত আনোয়ার শিবলী প্রকাশ বাবু (২৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তবে জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত সাহসিকতার সাথে তিনি এক ডাকাতকে জাপটে ধরে আটকে ফেলেন। বর্তমানে গুরুতর আহত ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং ধৃত ডাকাতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
​আজ শনিবার (৮ আগস্ট) ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোদাইবাড়ী গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আহত যুবক ওই এলাকার বসতঘরের মালিক আব্দুল মালেকের পুত্র।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে হঠাৎ বসতঘরের দ্বিতীয় তলার দরজার তালা ভাঙার শব্দে ঘুম ভেঙে যায় শাহাদত আনোয়ার শিবলীর। তিনি বুঝতে পারেন ঘরে ডাকাতদল হানা দিয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে এগিয়ে যান। এ সময় ডাকাত দলের এক সদস্য তার বুক লক্ষ্য করে ছুরিকাঘাত করলে বাবু ডান হাত দিয়ে তা প্রতিহত করেন এবং ওই ডাকাতকে শক্ত করে জাপটে ধরে ফেলেন। তার এই অপ্রত্যাশিত সাহসিকতায় বাকি ডাকাতরা পালিয়ে যেতে বাধ্য হয়। ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতদের ছুরের আঘাতে বাবুর ডান হাত গুরুতর জখম হয়।
​আহতের চাচা সরওয়ার জানান, পালিয়ে যাওয়ার সময় ডাকাত দল ঘরের মোবাইল ফোন, হাতের আংটি ও কিছু মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

​প্রতিবেশী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক উপজেলা বিএনপি নেতা ও ইউপি সদস্য মোজাম্মেল হক আহতের চাচার ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে লোকজনকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পরিস্থিতি বেগতিক দেখে তিনি নিজের গাড়িতে করে আহত যুবককে দ্রুত হাসপাতালে পাঠান এবং ঈদগাঁও থানার ওসির সাথে কথা বলে আটক ডাকাতকে পুলিশের হাতে সোপর্দ করেন।
​এদিকে, ডাকাত আটকের পরপরই জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা চাওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে না এসে ফোনে ডাকাতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরবর্তীতে উত্তেজিত জনতার দাবির মুখে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একই কথা বললে জনতা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে স্থানীয় দুই যুবকের সহায়তায় পুলিশ ধৃত ডাকাতকে প্রথমে রামু হাসপাতালে এবং পরবর্তীতে থানা হেফাজতে নিয়ে যায়।
​ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ধৃত ডাকাতের বিস্তারিত পরিচয় যাচাই-বাছাই শেষে পরে জানানো হবে।

​স্থানীয়রা জানান, গত দুই সপ্তাহ ধরে ঈদগাঁও উপজেলাজুড়ে অর্ধডজনাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। একের পর এক এমন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের কঠোর আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে বিকেএসের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

ঈদগাঁওয়ে বসতঘরে ডাকাতি প্রতিহত: সাহসিকতার পরিচয় দিয়ে এক ডাকাতকে ধরলেন যুবক,

আপডেটের সময়: ০৫:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

​মোবারক হোসাইন, কক্সবাজার জেলা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বসতঘরে হানা দেওয়া ডাকাত দলের ছুরিকাঘাতে শাহাদত আনোয়ার শিবলী প্রকাশ বাবু (২৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তবে জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত সাহসিকতার সাথে তিনি এক ডাকাতকে জাপটে ধরে আটকে ফেলেন। বর্তমানে গুরুতর আহত ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং ধৃত ডাকাতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
​আজ শনিবার (৮ আগস্ট) ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোদাইবাড়ী গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আহত যুবক ওই এলাকার বসতঘরের মালিক আব্দুল মালেকের পুত্র।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে হঠাৎ বসতঘরের দ্বিতীয় তলার দরজার তালা ভাঙার শব্দে ঘুম ভেঙে যায় শাহাদত আনোয়ার শিবলীর। তিনি বুঝতে পারেন ঘরে ডাকাতদল হানা দিয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে এগিয়ে যান। এ সময় ডাকাত দলের এক সদস্য তার বুক লক্ষ্য করে ছুরিকাঘাত করলে বাবু ডান হাত দিয়ে তা প্রতিহত করেন এবং ওই ডাকাতকে শক্ত করে জাপটে ধরে ফেলেন। তার এই অপ্রত্যাশিত সাহসিকতায় বাকি ডাকাতরা পালিয়ে যেতে বাধ্য হয়। ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতদের ছুরের আঘাতে বাবুর ডান হাত গুরুতর জখম হয়।
​আহতের চাচা সরওয়ার জানান, পালিয়ে যাওয়ার সময় ডাকাত দল ঘরের মোবাইল ফোন, হাতের আংটি ও কিছু মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

​প্রতিবেশী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক উপজেলা বিএনপি নেতা ও ইউপি সদস্য মোজাম্মেল হক আহতের চাচার ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে লোকজনকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পরিস্থিতি বেগতিক দেখে তিনি নিজের গাড়িতে করে আহত যুবককে দ্রুত হাসপাতালে পাঠান এবং ঈদগাঁও থানার ওসির সাথে কথা বলে আটক ডাকাতকে পুলিশের হাতে সোপর্দ করেন।
​এদিকে, ডাকাত আটকের পরপরই জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা চাওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে না এসে ফোনে ডাকাতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরবর্তীতে উত্তেজিত জনতার দাবির মুখে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একই কথা বললে জনতা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে স্থানীয় দুই যুবকের সহায়তায় পুলিশ ধৃত ডাকাতকে প্রথমে রামু হাসপাতালে এবং পরবর্তীতে থানা হেফাজতে নিয়ে যায়।
​ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ধৃত ডাকাতের বিস্তারিত পরিচয় যাচাই-বাছাই শেষে পরে জানানো হবে।

​স্থানীয়রা জানান, গত দুই সপ্তাহ ধরে ঈদগাঁও উপজেলাজুড়ে অর্ধডজনাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। একের পর এক এমন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের কঠোর আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে ইউএনও’র নানামুখী উদ্যোগ: ইতিবাচক পরিবর্তনের মুখে স্থানীয় শিক্ষা ব্যবস্থা