Dhaka ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্যাম্পাসগুলোকে আবারো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ ধামইরহাটে বাবা মায়ের উপর অভিমান করে গ্যাস বরি খেয়ে মেয়ের আত্মহত্যার অভিযোগ ভিডিও ভাইরাল হওয়ার পর মির্জাপুরে ইভটিজিংয়ের অভিযুক্ত কিশোর আটক পত্নীতলা ১৪ বিজিবির চৌকস অভিযানে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার রাজধানীর কদমতলীতে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার টাঙ্গাইলের কৃষক লীগ নেতা বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় আটক প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ঢাকার ডিসি ফরিদা খানম মনপুরা জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনদুপুরে হামলা, বিচারে চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

তারাগঞ্জে ইউএনও’র নানামুখী উদ্যোগ: ইতিবাচক পরিবর্তনের মুখে স্থানীয় শিক্ষা ব্যবস্থা

এন এস ফারুক, (স্টাফ রিপোর্টার) তারাগঞ্জ, রংপুর
রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসনের সরাসরি নজরদারি ও নানামুখী উদ্যোগে স্থানীয় শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের নীতিবান নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। আজ ০৪ আগস্ট পরিদর্শনকালে ইউএনও প্রথাগত দাপ্তরিক তদারকির বাইরে গিয়ে সরাসরি শ্রেণিকক্ষে ঢুকে পড়েন। শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি পাঠ্যপুস্তকের প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে শিষ্টাচার, নৈতিকতা ও মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষ ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দিচ্ছেন তিনি। শিক্ষার মানোন্নয়ন বিষয়ে ইউএনও মোনাববর হোসেন বলেন, ‘প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার প্রকৃত গুণগত মান নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা চাই শিক্ষার্থীরা শুধু জিপিএ-৫ কেন্দ্রিক না হয়ে সুশিক্ষিত ও নীতিবান মানুষ হিসেবে গড়ে উঠুক। শ্রেণিকক্ষে আনন্দদায়ক পরিবেশ তৈরি ও শিক্ষকদের পূর্ণ দায়িত্বশীল ভূমিকা পালনে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।’ এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান জানান, ইউএনও’র প্রত্যক্ষ দিকনির্দেশনায় শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কাজ চলছে। পাশাপাশি শ্রেণিকক্ষে প্রজেক্টর ও আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার এবং কড়া মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাগমা শিলভীয়া খান আশা প্রকাশ করেন, এই জোরালো মনিটরিংয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষার ভিত আরও মজবুত হবে। প্রশাসনের এমন ইতিবাচক ও প্রত্যক্ষ তদারকি অব্যাহত থাকলে তারাগঞ্জের শিক্ষার সার্বিক চিত্রে একটি টেকসই পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকেরা।

আরও পড়ুনঃ  নোয়াপাড়া আল হিকমাহ্ বিদ্যানিকেতনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

ক্যাম্পাসগুলোকে আবারো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ

তারাগঞ্জে ইউএনও’র নানামুখী উদ্যোগ: ইতিবাচক পরিবর্তনের মুখে স্থানীয় শিক্ষা ব্যবস্থা

আপডেটের সময়: ০৩:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

এন এস ফারুক, (স্টাফ রিপোর্টার) তারাগঞ্জ, রংপুর
রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসনের সরাসরি নজরদারি ও নানামুখী উদ্যোগে স্থানীয় শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের নীতিবান নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। আজ ০৪ আগস্ট পরিদর্শনকালে ইউএনও প্রথাগত দাপ্তরিক তদারকির বাইরে গিয়ে সরাসরি শ্রেণিকক্ষে ঢুকে পড়েন। শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি পাঠ্যপুস্তকের প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে শিষ্টাচার, নৈতিকতা ও মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষ ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দিচ্ছেন তিনি। শিক্ষার মানোন্নয়ন বিষয়ে ইউএনও মোনাববর হোসেন বলেন, ‘প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার প্রকৃত গুণগত মান নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা চাই শিক্ষার্থীরা শুধু জিপিএ-৫ কেন্দ্রিক না হয়ে সুশিক্ষিত ও নীতিবান মানুষ হিসেবে গড়ে উঠুক। শ্রেণিকক্ষে আনন্দদায়ক পরিবেশ তৈরি ও শিক্ষকদের পূর্ণ দায়িত্বশীল ভূমিকা পালনে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।’ এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান জানান, ইউএনও’র প্রত্যক্ষ দিকনির্দেশনায় শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কাজ চলছে। পাশাপাশি শ্রেণিকক্ষে প্রজেক্টর ও আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার এবং কড়া মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাগমা শিলভীয়া খান আশা প্রকাশ করেন, এই জোরালো মনিটরিংয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষার ভিত আরও মজবুত হবে। প্রশাসনের এমন ইতিবাচক ও প্রত্যক্ষ তদারকি অব্যাহত থাকলে তারাগঞ্জের শিক্ষার সার্বিক চিত্রে একটি টেকসই পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকেরা।

আরও পড়ুনঃ  ফরিদপুরে র‍্যাবেরর্অভিযানে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্রধারী যুবক গ্রেপ্তার