Dhaka ০৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

জৈন্তাপুরে সিদ্দিক বেলকিতে ফসলি জমি ধ্বংসের দ্বারপ্রান্তে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৫ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক, জৈন্তাপুর: জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের রুপচেং ও গোয়াবাড়ী এলাকায় অবৈধ বালু উত্তোলনের ফলে ফসলি জমি ধ্বংস, নদীর নাব্যতা হ্রাস এবং পরিবেশ বিপর্যয়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বড়গাং নদী সংলগ্ন বিস্তীর্ণ আবাদি জমি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ রয়েছে, বড়গাংয়ের ইজারাদারের পক্ষে পর্দার আড়ালে ‘অদৃশ্য ম্যানেজার’ হিসেবে কাজ করছেন সহকারী ইজারাদার ছিদ্দিক আহমদ। তাঁর নেতৃত্বেই নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন চলছে বলে এলাকাবাসীর ভাষ্য। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং পাশের ফসলি জমিতে ভাঙন ও বালুচাপা পড়ার ঘটনা ঘটছে।

আরও পড়ুনঃ  উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্থানীয় কৃষকরা জানান, বছরের পর বছর চাষাবাদ করা জমি এখন বালুর স্তূপে পরিণত হচ্ছে। বোরো ও সবজি চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী হারাচ্ছে তার স্বাভাবিক গভীরতা ও গতিপথ, যা ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত ঝুঁকি তৈরি করতে পারে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় গণমাধ্যম একাধিকবার সংবাদ প্রকাশ করলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। বরং তদন্তকাজে গেলে এক সাংবাদিকের ওপর হামলার চেষ্টার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। আরও জানা যায়, সাবেক এক ওয়ার্ড সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় আত্মীয়স্বজনের মাধ্যমে বালু উত্তোলনের কাজ পরিচালিত হচ্ছে—এমন অভিযোগও উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়দের দাবি—অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে নদীর স্বাভাবিক নাব্যতা ও পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সচেতন

আরও পড়ুনঃ  কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার
Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

জৈন্তাপুরে সিদ্দিক বেলকিতে ফসলি জমি ধ্বংসের দ্বারপ্রান্তে

আপডেটের সময়: ০৭:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬