Dhaka ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এ্যাডঃ নেওয়াজ হালিমা আরলী এমপির আগমনকে ঘিরে মাগুরার শ্রীপুরে গণসংবর্ধনা। মেঘনায় কোস্ট গার্ডের অভিযান: ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ: সংবাদ সম্মেলন ৪৭ তম বিজ্ঞান মেলায় চিলমারী সিনিয়র আলিম মাদরাসার শিক্ষার্থীদের কৃতিত্ব নাচোলে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের অধিকার আদায়ে মতবিনিময় সভা জৈন্তাপুরে সংবাদকর্মীকে পথরোধ করে দুর্ধর্ষ ছিনতাই সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ, আটক ৩ বান্দরবানে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল সংরক্ষণে রাসিক প্রশাসকের উদ্যোগ সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা শিক্ষা অফিসারদের দ্বায়িত্বহীনতায় ধ্বংসের পথে প্রাথমিক বিদ্যালয়গুলো

জৈন্তাপুরে সংবাদকর্মীকে পথরোধ করে দুর্ধর্ষ ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পূর্ব-পরিকল্পিতভাবে পথরোধ করে দেশীয় অস্ত্রের মুখে এক সংবাদকর্মীকে রক্তাক্ত জখম ও তার সর্বস্ব ছিনিয়ে নেওয়ার রোমহর্ষক খবর পাওয়া গেছে। গত ১৪ মে ২০২৬ তারিখে জৈন্তাপুর মডেল থানাধীন চিকনাগুল ইউপির তামাবিল মহাসড়কের শাহজালাল ডিগ্রি কলেজ গেট সংলগ্ন মসজিদ এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মো. রায়হান হোসেন (২৯) জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। এ ঘটনায় তিনি জৈন্তাপুর মডেল থানায় জুয়েল আহমদ (৩০) নামক এক ব্যক্তি এবং আরও ৪-৫ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিলের পক্রিয়া চলমান বলে জানান তিনি।

ঘটনার বিস্তারিত বিবরণ:
অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু ক্রয়ের উদ্দেশ্যে ঘটনার দিন সকালে বিবাদী জুয়েল আহমদের সাথে মুঠোফোনে আলোচনা করেন রায়হান হোসেন। জুয়েল আহমদ তাকে পীরের বাজারস্থ একটি ফিলিং স্টেশনে অপেক্ষা করতে বলেন। সরল বিশ্বাসে রায়হান হোসেন তার সঞ্চিত মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে সেখানে উপস্থিত হন। পরবর্তীতে জুয়েল আহমদের প্ররোচনায় তিনি নিজের মোটরসাইকেলটি রেখে বিবাদীর মোটরসাইকেলে চড়ে চিকনাগুল বাজারের উদ্দেশ্যে রওনা হন। বাজার পর্যবেক্ষণ শেষে ফিরে আসার পথে মহাসড়কের নির্জন স্থানে পৌঁছালে জুয়েল আহমদ একটি কৃত্রিম ফোন কল রিসিভ করার অজুহাতে মোটরসাইকেলের গতি রোধ করেন। তাৎক্ষণিকভাবে বিপরীত দিক থেকে একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা তাদের গতিরোধ করে এবং সেখান থেকে দেশীয় ধারালো অস্ত্র ও রডসহ ৪-৫ জন অজ্ঞাতনামা যুবক বেরিয়ে আসে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

হামলা ও লুটপাট:
হামলাকারীরা রায়হান হোসেনের পেটে ধারালো চাকু ঠেকিয়ে হত্যার হুমকি প্রদান করে এবং সাথে থাকা ব্যাগ ও মোবাইল দাবি করে। রায়হান আত্মরক্ষার চেষ্টা করলে বিবাদী জুয়েল আহমদ তাকে পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীদের মুখে ঠেলে দিয়ে কৌশলে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে চাকু দিয়ে আঘাত করলে তিনি ডান পায়ের হাঁটু ও কাঁধে গুরুতর জখম হন। আক্রমণকারীরা তার কোমরে থাকা ১ লক্ষ ৩৫ হাজার টাকা ভর্তি ব্যাগ এবং পকেটে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।

আরও পড়ুনঃ  পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মস্থলের দাবিতে লামায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

ভয়ভীতি ও বর্তমান অবস্থা:
ছিনতাই শেষে আক্রমণকারীরা তাকে একটি সিএনজিতে করে শুক্রবাড়ি বাজার সংলগ্ন নির্জন স্থানে ফেলে যায় এবং বিষয়টি নিয়ে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করলে তাকে সপরিবারে প্রাণনাশের চূড়ান্ত হুমকি প্রদান করে। পরবর্তীতে জৈনিক পথচারীদের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে খাদিমপাড়াস্থ সরকারি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

আরও পড়ুনঃ  ইয়াবা সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ

আক্রান্ত সাংবাদিক রায়হান হোসেন জানান:
জুয়েল আহমদের প্রত্যক্ষ মদদ ও পরিকল্পনায় এই ছিনতাই সংগঠিত হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা এবং মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত থাকার কারণে অভিযোগ দায়ের বিষয়টি চলমান। তিনি এই জঘন্য অপরাধের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রধান বিবাদীসহ অজ্ঞাতনামা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

এ্যাডঃ নেওয়াজ হালিমা আরলী এমপির আগমনকে ঘিরে মাগুরার শ্রীপুরে গণসংবর্ধনা।

জৈন্তাপুরে সংবাদকর্মীকে পথরোধ করে দুর্ধর্ষ ছিনতাই

আপডেটের সময়: ০৪:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পূর্ব-পরিকল্পিতভাবে পথরোধ করে দেশীয় অস্ত্রের মুখে এক সংবাদকর্মীকে রক্তাক্ত জখম ও তার সর্বস্ব ছিনিয়ে নেওয়ার রোমহর্ষক খবর পাওয়া গেছে। গত ১৪ মে ২০২৬ তারিখে জৈন্তাপুর মডেল থানাধীন চিকনাগুল ইউপির তামাবিল মহাসড়কের শাহজালাল ডিগ্রি কলেজ গেট সংলগ্ন মসজিদ এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মো. রায়হান হোসেন (২৯) জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। এ ঘটনায় তিনি জৈন্তাপুর মডেল থানায় জুয়েল আহমদ (৩০) নামক এক ব্যক্তি এবং আরও ৪-৫ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিলের পক্রিয়া চলমান বলে জানান তিনি।

ঘটনার বিস্তারিত বিবরণ:
অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু ক্রয়ের উদ্দেশ্যে ঘটনার দিন সকালে বিবাদী জুয়েল আহমদের সাথে মুঠোফোনে আলোচনা করেন রায়হান হোসেন। জুয়েল আহমদ তাকে পীরের বাজারস্থ একটি ফিলিং স্টেশনে অপেক্ষা করতে বলেন। সরল বিশ্বাসে রায়হান হোসেন তার সঞ্চিত মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে সেখানে উপস্থিত হন। পরবর্তীতে জুয়েল আহমদের প্ররোচনায় তিনি নিজের মোটরসাইকেলটি রেখে বিবাদীর মোটরসাইকেলে চড়ে চিকনাগুল বাজারের উদ্দেশ্যে রওনা হন। বাজার পর্যবেক্ষণ শেষে ফিরে আসার পথে মহাসড়কের নির্জন স্থানে পৌঁছালে জুয়েল আহমদ একটি কৃত্রিম ফোন কল রিসিভ করার অজুহাতে মোটরসাইকেলের গতি রোধ করেন। তাৎক্ষণিকভাবে বিপরীত দিক থেকে একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা তাদের গতিরোধ করে এবং সেখান থেকে দেশীয় ধারালো অস্ত্র ও রডসহ ৪-৫ জন অজ্ঞাতনামা যুবক বেরিয়ে আসে।

আরও পড়ুনঃ  ভোলায় কোটি টাকার অবৈধ ইলিশ জব্দ, ৩ ট্রাক আটক

হামলা ও লুটপাট:
হামলাকারীরা রায়হান হোসেনের পেটে ধারালো চাকু ঠেকিয়ে হত্যার হুমকি প্রদান করে এবং সাথে থাকা ব্যাগ ও মোবাইল দাবি করে। রায়হান আত্মরক্ষার চেষ্টা করলে বিবাদী জুয়েল আহমদ তাকে পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীদের মুখে ঠেলে দিয়ে কৌশলে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে চাকু দিয়ে আঘাত করলে তিনি ডান পায়ের হাঁটু ও কাঁধে গুরুতর জখম হন। আক্রমণকারীরা তার কোমরে থাকা ১ লক্ষ ৩৫ হাজার টাকা ভর্তি ব্যাগ এবং পকেটে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।

আরও পড়ুনঃ  ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনা,উপজেলা ছাত্রসেনার স্মারকলিপি পেশ

ভয়ভীতি ও বর্তমান অবস্থা:
ছিনতাই শেষে আক্রমণকারীরা তাকে একটি সিএনজিতে করে শুক্রবাড়ি বাজার সংলগ্ন নির্জন স্থানে ফেলে যায় এবং বিষয়টি নিয়ে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করলে তাকে সপরিবারে প্রাণনাশের চূড়ান্ত হুমকি প্রদান করে। পরবর্তীতে জৈনিক পথচারীদের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে খাদিমপাড়াস্থ সরকারি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

আরও পড়ুনঃ  তাঁত শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনব"- বিএনপির মহাসচিব কন্যা ড. শামারুহ মির্জা