Dhaka ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নোয়াপাড়া মডেল ইউনিয়নে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত আগামী কাল সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সরকারি চলাচলের সড়ক দখল করে অবৈধভাবে বাউন্ডারি ওয়াল ও বাড়ি নির্মাণের অভিযোগ বন্দর থানা এলাকায় আত্মসাথের ৫০ কার্টুন ক্রোকারিজ পণ্য ও গাড়ি উদ্ধার: আটক -২ মাগুরায় জেলা তথ্য অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন, উন্নয়ন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে উপেক্ষিত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনা,উপজেলা ছাত্রসেনার স্মারকলিপি পেশ রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিসট্রিবিউশন এর মহাপরিকল্পনা সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানের হাটে সিন্ডিকেটের দৌরাত্ম্য সিরাজগঞ্জে শাশুড়ীর পরকীয়ার বলি হলেন পুত্রবধু

জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের মাঠে কয়েকজন কৃষক ঘাস কাটতে গেলে মাটির নিচে মানুষের হাত দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ভেজাল মুক্ত খাদ্য উৎপাদনে পার্টনার কংগ্রেস উদ্বোধন করেন নওগাঁ-২, এমপি: এনামুল হক

পুলিশ জানায়, মরদেহটির হাত-পা বাঁধা ছিল এবং সেটি আংশিক পচে গেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার্স ইনচার্জ(ওসি)শাহীন রেজা বলেন, নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ গোপন করতে মাটি চাপা দেওয়া হয়েছিল। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে রাস্তার মাঝখানে গাছ, চরম দুর্ভোগে ১৫-২০টি পরিবার
Tag :
জনপ্রিয় পোস্ট

নোয়াপাড়া মডেল ইউনিয়নে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ১২:০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের মাঠে কয়েকজন কৃষক ঘাস কাটতে গেলে মাটির নিচে মানুষের হাত দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ভেজাল মুক্ত খাদ্য উৎপাদনে পার্টনার কংগ্রেস উদ্বোধন করেন নওগাঁ-২, এমপি: এনামুল হক

পুলিশ জানায়, মরদেহটির হাত-পা বাঁধা ছিল এবং সেটি আংশিক পচে গেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার্স ইনচার্জ(ওসি)শাহীন রেজা বলেন, নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ গোপন করতে মাটি চাপা দেওয়া হয়েছিল। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  গাইবান্ধা জেলা স্টেডিয়ামে দুদকের গণশুনানি, দুর্নীতি প্রতিরোধে জোরালো বার্তা