Dhaka ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা নজিপুর বাসস্ট্যান্ডে গণস্বাক্ষর কর্মসূচি, জনসমর্থন আদায়ে জামায়াতে ইসলামী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কোদাল-ফগার-ঢোল হাতে ডেঙ্গু ঠেকাতে মাঠে এমপি মোশারফ হোসেন নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান নাটোরের লালপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানের উদ্বোধন

৩৫০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ সময় দেখুন

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথাসহ মো. ইব্রাহিম (৪৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ অফিসার মো. সোহাগ খান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদোয়ানী এলাকার মো. মুনসুর আলীর ছেলে। বনবিভাগ সূত্রে জানা যায়, পাথরঘাটা এলাকায় একটি চক্র হরিণ শিকার করে মাংস পাচার করছে এমন তথ্য পায় কোস্টগার্ড। পরে রাত দেড়টার দিকে বিষয়টি বনবিভাগকে জানানো হয়। এরপর বনবিভাগের সদস্যদের উপস্থিতিতে দক্ষিণ চরদোয়ানী কালিয়ার খাল নামক এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল। এ সময় রাত দুইটার দিকে একটি নৌকা আটক করে তল্লাশি ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া, একটি মাথা উদ্ধার করে জব্দ করা হয়। পরে চোরাচালান কাজে ব্যবহৃত ওই কাঠের নৌকাটিসহ এ ঘটনায় জড়িত মো. ইব্রাহিমকে আটক করে কোস্টগার্ড।

আরও পড়ুনঃ  কোদাল-ফগার-ঢোল হাতে ডেঙ্গু ঠেকাতে মাঠে এমপি মোশারফ হোসেন

পরে আটক যুবককে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া জব্দকৃত মাংস মাটিচাপা দিয়ে চামড়াগুলো বনবিভাগকে সংরক্ষণ করার আদেশ দেওয়া হয়। আদালত পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পনির শেখ। এ বিষয়ে পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সোহাগ খান বলেন, কোস্টগার্ডের কাছ থেকে খবর পাওয়ার পর বনবিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ হরিণের মাংস, চামড়া ও মাথা উদ্ধার করা হয়েছে। আদালতের নির্দেশে জব্দ করা মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুনঃ  মান্দায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস২০২৬ পালিত
Tag :
জনপ্রিয় পোস্ট

ভোলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা

৩৫০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড

আপডেটের সময়: ০৪:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথাসহ মো. ইব্রাহিম (৪৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ অফিসার মো. সোহাগ খান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদোয়ানী এলাকার মো. মুনসুর আলীর ছেলে। বনবিভাগ সূত্রে জানা যায়, পাথরঘাটা এলাকায় একটি চক্র হরিণ শিকার করে মাংস পাচার করছে এমন তথ্য পায় কোস্টগার্ড। পরে রাত দেড়টার দিকে বিষয়টি বনবিভাগকে জানানো হয়। এরপর বনবিভাগের সদস্যদের উপস্থিতিতে দক্ষিণ চরদোয়ানী কালিয়ার খাল নামক এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল। এ সময় রাত দুইটার দিকে একটি নৌকা আটক করে তল্লাশি ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া, একটি মাথা উদ্ধার করে জব্দ করা হয়। পরে চোরাচালান কাজে ব্যবহৃত ওই কাঠের নৌকাটিসহ এ ঘটনায় জড়িত মো. ইব্রাহিমকে আটক করে কোস্টগার্ড।

আরও পড়ুনঃ  ১৮ মাসের মেয়েকে রেখে নোয়াখালীতে সামরিক মর্যাদায় সেনাসদস্য পিয়াসের দাফন