Dhaka ১১:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান: ডিসি ফরিদা খানম ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২ টি বারকি নৌকা ধ্বংস ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা ফরিদপুরে প্রতিদিন মিলবে তাজা মাংস ও পাখি: ‘ইচ্ছা প্রাণীর বাজার’-এর আনুষ্ঠানিক সূচনা সাভারে চাঁদা না দেওয়ায় মা মেয়েকে মারধরর,শ্লীলতাহানি ও স্বর্নালংকার লুট বাঁশখালীর স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের আভাস, ১০১ শয্যার উদ্যোগ ঘুষ ছাড়া অচল রায়পুরের ভূমি অফিসগুলো লালপুরে পদ্মার পানিতে তলিয়েছে চরাঞ্চলের ফসল, পানিবিন্দি সাড়ে ৪ শতাধিক পরিবার

নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭২ সময় দেখুন

মোঃ শরিফ হোসেন, ভোলা, জেলা প্রতিনিধি:

ভোলায় মেঘনা নদীর পাড় ধসে নিখোঁজের তিন দিন পর বিজিবি সদস্য মো. আমজাদের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে দৌলতখান উপজেলার মেঘনা নদীর মিজানের চর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহটি আমজাদের বলে শনাক্ত করেন।নিহত আমজাদ ভোলা পৌরসভার কালীবাড়ি রোড এলাকার ইব্রাহিমের ছেলে। তিনি বিজিবির রোমায় কর্মরত ছিলেন। গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকায় মেঘনা নদীর তীরে পাঁচ বন্ধু আড্ডা দেওয়ার সময় জিওব্যাগসহ নদীর পাড়ের একটি অংশ ধসে যায়। এতে পাঁচজনই নদীতে পড়ে যান। তিনজন সাঁতরে তীরে উঠলেও আমজাদ ও রাকিব নিখোঁজ হন। এরপর শুক্রবার রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার আমজাদের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজ দুই বন্ধুরই মরদেহ উদ্ধার হলো।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় বিদ্যুৎ চুরি করে চলছিলো অটোরিকশা চার্জিং স্টেশন, বড় অঙ্কের মামলা
Tag :
জনপ্রিয় পোস্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৬:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মোঃ শরিফ হোসেন, ভোলা, জেলা প্রতিনিধি:

ভোলায় মেঘনা নদীর পাড় ধসে নিখোঁজের তিন দিন পর বিজিবি সদস্য মো. আমজাদের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে দৌলতখান উপজেলার মেঘনা নদীর মিজানের চর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহটি আমজাদের বলে শনাক্ত করেন।নিহত আমজাদ ভোলা পৌরসভার কালীবাড়ি রোড এলাকার ইব্রাহিমের ছেলে। তিনি বিজিবির রোমায় কর্মরত ছিলেন। গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকায় মেঘনা নদীর তীরে পাঁচ বন্ধু আড্ডা দেওয়ার সময় জিওব্যাগসহ নদীর পাড়ের একটি অংশ ধসে যায়। এতে পাঁচজনই নদীতে পড়ে যান। তিনজন সাঁতরে তীরে উঠলেও আমজাদ ও রাকিব নিখোঁজ হন। এরপর শুক্রবার রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার আমজাদের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজ দুই বন্ধুরই মরদেহ উদ্ধার হলো।

আরও পড়ুনঃ  সিংড়ায় সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা