Dhaka ১১:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান: ডিসি ফরিদা খানম ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২ টি বারকি নৌকা ধ্বংস ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা ফরিদপুরে প্রতিদিন মিলবে তাজা মাংস ও পাখি: ‘ইচ্ছা প্রাণীর বাজার’-এর আনুষ্ঠানিক সূচনা সাভারে চাঁদা না দেওয়ায় মা মেয়েকে মারধরর,শ্লীলতাহানি ও স্বর্নালংকার লুট বাঁশখালীর স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের আভাস, ১০১ শয্যার উদ্যোগ ঘুষ ছাড়া অচল রায়পুরের ভূমি অফিসগুলো লালপুরে পদ্মার পানিতে তলিয়েছে চরাঞ্চলের ফসল, পানিবিন্দি সাড়ে ৪ শতাধিক পরিবার

শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪২ সময় দেখুন

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: ডেঙ্গু ও পানিবাহিত রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে একযোগে শুরু হওয়া ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুরে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় শাজাহানপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে কর্মসূচিতে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুনঃ  নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল মজিদ এবং শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোশারফ হাসানসহ বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা। কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পাশাপাশি বিএনসিসি, রেড ক্রিসেন্ট, গার্ল গাইড ও স্কাউটের সদস্য এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি, আঙিনা, ছাদ, নির্মাণাধীন স্থাপনা ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করা সম্ভব।এ সময় ডেঙ্গু ও অন্যান্য পানিবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জ হাজিরপাড়া বাজারের পূর্ব পাশে খালে মালবাহী ড্রাম ট্রাক, আহত ২
Tag :
জনপ্রিয় পোস্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেটের সময়: ০৬:১৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: ডেঙ্গু ও পানিবাহিত রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে একযোগে শুরু হওয়া ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুরে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় শাজাহানপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে কর্মসূচিতে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ফরিদপুর মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে

উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল মজিদ এবং শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোশারফ হাসানসহ বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা। কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পাশাপাশি বিএনসিসি, রেড ক্রিসেন্ট, গার্ল গাইড ও স্কাউটের সদস্য এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি, আঙিনা, ছাদ, নির্মাণাধীন স্থাপনা ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করা সম্ভব।এ সময় ডেঙ্গু ও অন্যান্য পানিবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  পত্নীতলায় চুরির রহস্য উদঘাটন, চোরাই মালামাল সহ আটক ২