
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মান্দা উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হোসেন খান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আল মামুনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী গড়ে তুলতে সাক্ষরতার বিকল্প নেই। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
প্রতিবেদকের নাম 


















