Dhaka ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা নজিপুর বাসস্ট্যান্ডে গণস্বাক্ষর কর্মসূচি, জনসমর্থন আদায়ে জামায়াতে ইসলামী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কোদাল-ফগার-ঢোল হাতে ডেঙ্গু ঠেকাতে মাঠে এমপি মোশারফ হোসেন নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান নাটোরের লালপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানের উদ্বোধন

নাটোর লালপুরে নারী কণ্ঠে ফাঁদ, ইমো-হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রবাসী পরিচয়ে প্রতারণা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৯৫ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নারী কণ্ঠে কথা বলে সম্পর্ক তৈরি, এরপর ইমো ও হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে প্রবাসী সেজে পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে নাটোর জেলার লালপুর থানা পুলিশ। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলার লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ০৩:৩০ ঘটিকায় লালপুর থানাধীন মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। আসামিদের মধ্যে মোঃ কাউসার আলীর বসতঘর থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নুরুজ্জামান লিটনের একান্ত সাক্ষাৎ

গ্রেপ্তারকৃত আসামিরা হলো:
১)মোঃ কাউসার আলী (২০), পিতা- মোঃ সাজদার প্রামানিক
২)মোঃ সোহাগ আলী (২৩), পিতা- মোঃ মিজানুর (বিশু)
৩)মোঃ ইমন আলী (১৯), পিতা- মোঃ টুটুল প্রামানিক
(সবাই সাং- মোহরকয়া ভাঙ্গাপাড়া, থানা- লালপুর, জেলা- নাটোর)

আরও পড়ুনঃ  জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী

চক্রটি প্রথমে নারী কণ্ঠে কথা বলে ভুক্তভোগীদের ইমো ও হোয়াটসঅ্যাপ আইডির নিয়ন্ত্রণ নিত। পরবর্তীতে ওই আইডির মালিক প্রবাসী সেজে তার স্ত্রী, ভাই ও অন্যান্য স্বজনদের ফোন করে আকামার মেয়াদ শেষ হওয়ার অজুহাত দিত। দ্রুত মেয়াদ বাড়াতে ১ লাখ ২০ হাজার টাকা পাঠানোর কথা বলে তারা সুকৌশলে এ অর্থ হাতিয়ে নিত। লালপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭(২)(খ) / ২১(২) / ২২(২) / ২৭ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আজ ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুনঃ  মান্দায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান: ‘পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’- ডাঃ টিপু এমপি
Tag :
জনপ্রিয় পোস্ট

ভোলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা

নাটোর লালপুরে নারী কণ্ঠে ফাঁদ, ইমো-হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রবাসী পরিচয়ে প্রতারণা

আপডেটের সময়: ১০:৫৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নারী কণ্ঠে কথা বলে সম্পর্ক তৈরি, এরপর ইমো ও হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে প্রবাসী সেজে পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে নাটোর জেলার লালপুর থানা পুলিশ। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলার লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ০৩:৩০ ঘটিকায় লালপুর থানাধীন মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। আসামিদের মধ্যে মোঃ কাউসার আলীর বসতঘর থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুনঃ  সোলার বিদ্যুৎ প্রকল্প ও কৃষিভিত্তিক এগ্রোজোন গড়ে তোলার উদ্যোগ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

গ্রেপ্তারকৃত আসামিরা হলো:
১)মোঃ কাউসার আলী (২০), পিতা- মোঃ সাজদার প্রামানিক
২)মোঃ সোহাগ আলী (২৩), পিতা- মোঃ মিজানুর (বিশু)
৩)মোঃ ইমন আলী (১৯), পিতা- মোঃ টুটুল প্রামানিক
(সবাই সাং- মোহরকয়া ভাঙ্গাপাড়া, থানা- লালপুর, জেলা- নাটোর)

আরও পড়ুনঃ  ৩৫০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড