Dhaka ১১:০২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী রংপুরে রেস্টুরেন্টে অভিযান, দুই তরুণ-দুই তরুণীসহ পাঁচজন আটক নাটোর লালপুরে রাস্তার ওপর মাছের দোকান: মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নুরুজ্জামান লিটনের একান্ত সাক্ষাৎ ১২সেপ্টেম্বর ধুনটে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সৌদিতে শতাধিক শ্রমিকের কোটি টাকা বকেয়া: সবুর খানের বিরুদ্ধে আত্মসাত ও হুমকির অভিযোগ সিংড়ায় সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা ডিমলায় জেলা পরিষদের মেহগনি গাছ বিক্রির অভিযোগ ন্যাপ চেয়ারম্যান জেবেল গানির বিরুদ্ধে কালিয়াকৈরে আলুয়া বিলে বজ্রপাত, নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু কক্সবাজার সিটি করপোরেশনে চৌফলদণ্ডী ইউনিয়ন অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নুরুজ্জামান লিটনের একান্ত সাক্ষাৎ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

বেনাপোল প্রতিনিধি : আল আমিন: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নবদিগন্তের সূচনা করে জনগণের প্রত্যক্ষ জনমতে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য ও নীতি নির্ধারণী একান্ত সাক্ষাৎ করেছেন শার্শা উপজেলার গণমানুষের গর্ব এবং আস্থাভাজন নেতা, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন। আজ রাজধানীর প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ‘সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ’- এই শাশ্বত সত্যকে অন্তরে ধারণ করে নুরুজ্জামান লিটন শার্শা উপজেলার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সম্ভাবনা এবং স্থানীয় জনগণের সুদীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার কথা প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন।
শার্শা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে এবং প্রতিটি আন্দোলন-সংগ্রামে ধানের শীষের ঝান্ডা সমুন্নত রাখতে নুরুজ্জামান লিটনের অবদান সর্বজনবিদিত। তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করা থেকে শুরু করে সাধারণ মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়িয়ে তিনি ইতিপূর্বে শার্শাবাসীর হৃদয়ে ‘আস্থার কান্ডারী’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীর বাঘায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ১ জনের মৃত্যু, গুরুতর আহত ১

একান্ত বৈঠককালে প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শার রাজনৈতিক খবরাখবর নেন এবং তৃণমূলের ত্যাগী নেতাদের অবদানের প্রশংসা করেন। একইসাথে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শার্শা উপজেলাকে একটি আধুনিক, সমৃদ্ধ ও মাদকমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল শার্শা উপজেলার অন্তর্ভুক্ত হওয়ায়, এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার, অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং সীমান্ত এলাকার নিরাপত্তার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। সাক্ষাৎ শেষে আলহাজ্ব নুরুজ্জামান লিটন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, পবিত্র কুরআনের বাণী অনুযায়ী সম্মান ও অপমান দেওয়ার একমাত্র মালিক মহান রাব্বুল আলামিন। আমাদের প্রিয় নেতা, স্মার্ট বাংলাদেশের দূরদর্শী রূপকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এই সাক্ষাৎ শার্শাবাসীর জন্য এক বিরাট গৌরবের বিষয়। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে শার্শার সাধারণ মানুষের দুঃখ-কষ্ট ও সম্ভাবনার কথা শুনেছেন। প্রধানমন্ত্রী যে দিকনির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়ন করে শার্শাকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তরিত করতে আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাব।

আরও পড়ুনঃ  উৎসবমুখর পরিবেশে ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নুরুজ্জামান লিটনের এই একান্ত সাক্ষাতের খবর ছড়িয়ে পড়লে শার্শা উপজেলার সর্বস্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। সাধারণ জনগণ ও স্থানীয় সমর্থকরা মিষ্টি বিতরণ করেন এবং প্রিয় নেতার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শার্শার ধানের শীষের কান্ডারী নুরুজ্জামান লিটনের এই সাক্ষাৎ কেবল দলীয় পরিমণ্ডলেই নয়, পুরো শার্শা উপজেলার সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় এক নতুন গতির সঞ্চার করবে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব এবং নুরুজ্জামান লিটনের মাঠপর্যায়ের জনপ্রিয়তার মেলবন্ধনে শার্শাবাসী আগামী দিনে এক নতুন ও উন্নত শার্শার স্বপ্ন দেখছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের বিচারের দাবিতে মানববন্ধন, গ্রেপ্তারদের মুক্তির দাবি
Tag :
জনপ্রিয় পোস্ট

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নুরুজ্জামান লিটনের একান্ত সাক্ষাৎ

আপডেটের সময়: ১০:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল প্রতিনিধি : আল আমিন: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নবদিগন্তের সূচনা করে জনগণের প্রত্যক্ষ জনমতে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য ও নীতি নির্ধারণী একান্ত সাক্ষাৎ করেছেন শার্শা উপজেলার গণমানুষের গর্ব এবং আস্থাভাজন নেতা, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন। আজ রাজধানীর প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ‘সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ’- এই শাশ্বত সত্যকে অন্তরে ধারণ করে নুরুজ্জামান লিটন শার্শা উপজেলার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সম্ভাবনা এবং স্থানীয় জনগণের সুদীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার কথা প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন।
শার্শা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে এবং প্রতিটি আন্দোলন-সংগ্রামে ধানের শীষের ঝান্ডা সমুন্নত রাখতে নুরুজ্জামান লিটনের অবদান সর্বজনবিদিত। তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করা থেকে শুরু করে সাধারণ মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়িয়ে তিনি ইতিপূর্বে শার্শাবাসীর হৃদয়ে ‘আস্থার কান্ডারী’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

আরও পড়ুনঃ  মায়ানমারে পাচারকালে ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

একান্ত বৈঠককালে প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শার রাজনৈতিক খবরাখবর নেন এবং তৃণমূলের ত্যাগী নেতাদের অবদানের প্রশংসা করেন। একইসাথে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শার্শা উপজেলাকে একটি আধুনিক, সমৃদ্ধ ও মাদকমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল শার্শা উপজেলার অন্তর্ভুক্ত হওয়ায়, এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার, অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং সীমান্ত এলাকার নিরাপত্তার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। সাক্ষাৎ শেষে আলহাজ্ব নুরুজ্জামান লিটন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, পবিত্র কুরআনের বাণী অনুযায়ী সম্মান ও অপমান দেওয়ার একমাত্র মালিক মহান রাব্বুল আলামিন। আমাদের প্রিয় নেতা, স্মার্ট বাংলাদেশের দূরদর্শী রূপকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এই সাক্ষাৎ শার্শাবাসীর জন্য এক বিরাট গৌরবের বিষয়। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে শার্শার সাধারণ মানুষের দুঃখ-কষ্ট ও সম্ভাবনার কথা শুনেছেন। প্রধানমন্ত্রী যে দিকনির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়ন করে শার্শাকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তরিত করতে আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাব।

আরও পড়ুনঃ  পদ্মার গ্রাসে শত বিঘা জমি, শেষ আশ্রয়টুকুও হারানোর শঙ্কা

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নুরুজ্জামান লিটনের এই একান্ত সাক্ষাতের খবর ছড়িয়ে পড়লে শার্শা উপজেলার সর্বস্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। সাধারণ জনগণ ও স্থানীয় সমর্থকরা মিষ্টি বিতরণ করেন এবং প্রিয় নেতার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শার্শার ধানের শীষের কান্ডারী নুরুজ্জামান লিটনের এই সাক্ষাৎ কেবল দলীয় পরিমণ্ডলেই নয়, পুরো শার্শা উপজেলার সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় এক নতুন গতির সঞ্চার করবে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব এবং নুরুজ্জামান লিটনের মাঠপর্যায়ের জনপ্রিয়তার মেলবন্ধনে শার্শাবাসী আগামী দিনে এক নতুন ও উন্নত শার্শার স্বপ্ন দেখছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু