Dhaka ০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু বই ছাপিয়ে তুলছেন হোল্ডিং টেক্স,ব্যাংক হিসাবে জমা না হলেও হচ্ছে তিলক পকেটে নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী ১২৭তম নজরুল জয়ন্তীতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন ​ভোলায় কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র যৌথ অভিযান যাত্রীসহ অবৈধ ট্রলার জব্দ, আটক ১ কাউনিয়ায় বেইলী ব্রিজের কাছে হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা পাহাড়ে শিশু ধর্ষণের প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা, ধর্ষকের ফাঁসির দাবি কুড়িগ্রামে সেতু ধস প্রাণ গেল একজনের বিচ্ছিন্ন তিন ইউনিয়নের যোগাযোগ নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা বিতরণ জৈন্তাপুর সীমান্তে মানবপাচার নিয়ে সংঘর্ষ, আহত ৪

১৫ হাজার বিক্রির আশা দরদামে মুখর ‘ছাগলবাড়ি পোস্তারপাড়

সৈয়দ মিয়া ( স্টাফ রিপোর্টার চট্টগ্রাম :যেদিকে চোখ যায়, শুধু ছাগল আর ছাগল। চারদিক কাঁপিয়ে কানে ভেসে আসছে ম্যাঁ-ম্যাঁ ডাক। কেউ ছাগলের দড়ি ধরে টানছেন, কেউ দাঁত দেখে বয়স মিলাচ্ছেন, কেউ আবার দরদামে ব্যস্ত। সবমিলিয়ে কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রাম নগরের দেওয়ানহাটের পোস্তারপাড় এখন যেন ছাগলের এক ‘বিস্তীর্ণ জনপদ’। প্রতিদিন ভোর হতেই ট্রাকভর্তি ছাগল এসে নামছে এই হাটে, আর গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। হাটের ইজারাদার ও ব্যবসায়ীরা এবার স্বপ্নটাও দেখছেন বেশি, তাদের আশা অন্তত ১৫ হাজার ছাগল বিক্রি হবে।সরেজমিনে দেখা যায় পোস্তারপাড়ে হাটের সীমানা পেরিয়ে রাস্তা ছড়িয়ে বসেছে ছাগল। হাজার হাজার ছাগল সেখানে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও কক্সবাজার, পার্বত্য জেলা এমনকি উত্তারাঞ্চল থেকেও এখানে ছাগল নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। আকার ও সৌন্দর্য অনুযায়ী ১০ থেকে ৭০-৮০ হাজার টাকা দাম পর্যন্ত এক একটি ছাগলের দাম। যতই গরম কমে বিকেল গড়াতে থাকে ততই ব্যস্ত হয়ে ওঠে হাট। সন্ধ্যা হতেই ব্যবসায়ীদের দম ফেলার ফুসরতও যেন ছিল না।

আরও পড়ুনঃ  রামিশা হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি

এই হাটের পুরনো ব্যবসায়ীদের একজন মোহাম্মদ দুলাল। তিন দশকেরও বেশি সময় ধরে এই হাটে ছাগল বিক্রি করছেন পঞ্চাশোর্ধ এই ব্যবসায়ী। এবার যশোর থেকে ২০০টি ছাগল নিয়ে এসেছেন তিনি। শুধু প্যান্ডেল তৈরিতেই খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা।দুলাল বলেন, ‘আরও কয়েকদিন পর বেচাকেনা পুরোদমে জমে ওঠবে। এখনো মানুষ বাজার যাচাই করছেন, তাই মোটামুটি বিক্রি হচ্ছে। আমার কাছে ১০ থেকে ৭০ হাজার টাকা দামের ছাগল রয়েছে। আশা করছি কোরবানির আগে সব ছাগল বিক্রি হয়ে যাবে।’ নগরের তিনটি স্থায়ী হাটের একটি এই পোস্তারপাড়। এর ইতিহাসও বেশ পুরোনো।

আরও পড়ুনঃ  পত্নীতলায় পুকুরে ভেসে উঠলো অজ্ঞাত লাশ

বাজারের প্রবীণ ব্যবসায়ীরা জানান, কয়েক দশক আগে চট্টগ্রাম বন্দরের আশপাশে শ্রমজীবী মানুষের বসতি বাড়ার সঙ্গে সঙ্গে এখানে পশু কেনাবেচার প্রচলন শুরু হয়। সময়ের পরিক্রমায় এটি নগরের অন্যতম পরিচিত ছাগলের হাটে পরিণত হয়েছে। সারাবছরই এখানে ছাগল বিক্রি হলেও ঈদের আগে বদলে যায় পুরো চিত্র। ছোট, মাঝারি ও বড় আকারের নানা জাতের ছাগলে ভরে ওঠে পুরো এলাকা। ভোগান্তি-হয়রানি কম বলে ক্রেতাদের বড় একটি অংশ এখান থেকে কোরবানির জন্য ছাগল কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।চট্টগ্রাম সিটি করপোরেশন এবার পোস্তারপাড় ছাগলের হাটটি ১ কোটি ২১ লাখ ৭৮ হাজার ৭৮৬ টাকায় ইজারা দিয়েছে, যা গতবছরের তুলনায় প্রায় ৮ লাখ টাকা বেশি। হাটের ইজারাদারদের অন্যতম রাজু সওদাগর বলেন, ‘এখনো মোটামুটি বিক্রি হচ্ছে। তবে রবিবার (আজ) থেকে পুরোদমে বিকিকিনি শুরু হবে। এটি চট্টগ্রামের বিখ্যাত হাট। আশা করছি এবার অন্তত ১৫ হাজার ছাগল বিক্রি হবে।’

আরও পড়ুনঃ  কোরবানির ঈদকে ঘিরে জমে উঠেছে পত্নীতলার পশুর হাট

নগরের চকবাজার থেকে ছাগল কিনতে এসেছিলেন সাহাবউদ্দিন। তিনি বলেন, ‘কয়েকমাস আগে মেয়েকে বিয়ে দিয়েছি। এবারের কোরবানে মেয়ের শ্বশুরবাড়িতে একটা ছাগল পাঠানোর কথা ভাবছি। সেজন্য ছাগল কিনতে এলাম।’কেউ নিজের কোরবানির জন্য, কেউ আবার মেয়ের শ্বশুরবাড়িতে পাঠাতে-সবাই ভিড়ছেন পোস্তারপাড়ে। প্রাণীর হাট মানেই যে বিশৃঙ্খলা, এখানে এসে সেই ধারণাও বদলে যায়। বছরের পর বছর ধরে তাই ঈদের আগে এই পোস্তারপাড়ই হয়ে ওঠেছে মানুষের ভরসার এক প্রাণবন্ত হাট।

Tag :
জনপ্রিয় পোস্ট

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

১৫ হাজার বিক্রির আশা দরদামে মুখর ‘ছাগলবাড়ি পোস্তারপাড়

আপডেটের সময়: ০২:১৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

সৈয়দ মিয়া ( স্টাফ রিপোর্টার চট্টগ্রাম :যেদিকে চোখ যায়, শুধু ছাগল আর ছাগল। চারদিক কাঁপিয়ে কানে ভেসে আসছে ম্যাঁ-ম্যাঁ ডাক। কেউ ছাগলের দড়ি ধরে টানছেন, কেউ দাঁত দেখে বয়স মিলাচ্ছেন, কেউ আবার দরদামে ব্যস্ত। সবমিলিয়ে কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রাম নগরের দেওয়ানহাটের পোস্তারপাড় এখন যেন ছাগলের এক ‘বিস্তীর্ণ জনপদ’। প্রতিদিন ভোর হতেই ট্রাকভর্তি ছাগল এসে নামছে এই হাটে, আর গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। হাটের ইজারাদার ও ব্যবসায়ীরা এবার স্বপ্নটাও দেখছেন বেশি, তাদের আশা অন্তত ১৫ হাজার ছাগল বিক্রি হবে।সরেজমিনে দেখা যায় পোস্তারপাড়ে হাটের সীমানা পেরিয়ে রাস্তা ছড়িয়ে বসেছে ছাগল। হাজার হাজার ছাগল সেখানে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও কক্সবাজার, পার্বত্য জেলা এমনকি উত্তারাঞ্চল থেকেও এখানে ছাগল নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। আকার ও সৌন্দর্য অনুযায়ী ১০ থেকে ৭০-৮০ হাজার টাকা দাম পর্যন্ত এক একটি ছাগলের দাম। যতই গরম কমে বিকেল গড়াতে থাকে ততই ব্যস্ত হয়ে ওঠে হাট। সন্ধ্যা হতেই ব্যবসায়ীদের দম ফেলার ফুসরতও যেন ছিল না।

আরও পড়ুনঃ  কোরবানির ঈদকে ঘিরে জমে উঠেছে পত্নীতলার পশুর হাট

এই হাটের পুরনো ব্যবসায়ীদের একজন মোহাম্মদ দুলাল। তিন দশকেরও বেশি সময় ধরে এই হাটে ছাগল বিক্রি করছেন পঞ্চাশোর্ধ এই ব্যবসায়ী। এবার যশোর থেকে ২০০টি ছাগল নিয়ে এসেছেন তিনি। শুধু প্যান্ডেল তৈরিতেই খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা।দুলাল বলেন, ‘আরও কয়েকদিন পর বেচাকেনা পুরোদমে জমে ওঠবে। এখনো মানুষ বাজার যাচাই করছেন, তাই মোটামুটি বিক্রি হচ্ছে। আমার কাছে ১০ থেকে ৭০ হাজার টাকা দামের ছাগল রয়েছে। আশা করছি কোরবানির আগে সব ছাগল বিক্রি হয়ে যাবে।’ নগরের তিনটি স্থায়ী হাটের একটি এই পোস্তারপাড়। এর ইতিহাসও বেশ পুরোনো।

আরও পড়ুনঃ  নওগাঁ আদালতে রায়ের অপেক্ষায় থাকা মামলা নথি চুরি দায়ে গ্রেফতার ৪

বাজারের প্রবীণ ব্যবসায়ীরা জানান, কয়েক দশক আগে চট্টগ্রাম বন্দরের আশপাশে শ্রমজীবী মানুষের বসতি বাড়ার সঙ্গে সঙ্গে এখানে পশু কেনাবেচার প্রচলন শুরু হয়। সময়ের পরিক্রমায় এটি নগরের অন্যতম পরিচিত ছাগলের হাটে পরিণত হয়েছে। সারাবছরই এখানে ছাগল বিক্রি হলেও ঈদের আগে বদলে যায় পুরো চিত্র। ছোট, মাঝারি ও বড় আকারের নানা জাতের ছাগলে ভরে ওঠে পুরো এলাকা। ভোগান্তি-হয়রানি কম বলে ক্রেতাদের বড় একটি অংশ এখান থেকে কোরবানির জন্য ছাগল কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।চট্টগ্রাম সিটি করপোরেশন এবার পোস্তারপাড় ছাগলের হাটটি ১ কোটি ২১ লাখ ৭৮ হাজার ৭৮৬ টাকায় ইজারা দিয়েছে, যা গতবছরের তুলনায় প্রায় ৮ লাখ টাকা বেশি। হাটের ইজারাদারদের অন্যতম রাজু সওদাগর বলেন, ‘এখনো মোটামুটি বিক্রি হচ্ছে। তবে রবিবার (আজ) থেকে পুরোদমে বিকিকিনি শুরু হবে। এটি চট্টগ্রামের বিখ্যাত হাট। আশা করছি এবার অন্তত ১৫ হাজার ছাগল বিক্রি হবে।’

আরও পড়ুনঃ  ইপিজেডর সন্ত্রাসী হামকা গ্রুপের সদস্য নুরুল আলম কে গ্রেফতার করেছে পুলিশ