Dhaka ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামরাইয়ে দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা; ভেঙে দেওয়া হলো চিমনি উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে ১০৮ বোতল ফেনসিডিল মামলায় চালকের যাবজ্জীবন, খালাস ১ কক্সবাজারের পথে মহানগর এক্সপ্রেস উচ্ছ্বাসে ভাসছে কুমিল্লা বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি নাছিরুল আলম, সাধারণ সম্পাদক এন এ জাকির লালপুরে আইসিটি ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ, ব্যাবহারের আগেই বেহাল দশা ​ রাজশাহীর গোদাগাড়ীতে ঝোপের পাশ থেকে ২ কেজি হেরোইন উদ্ধার চট্টগ্রামের পতেঙ্গায় ৭ মাসের পরোয়ানাভুক্ত মাদক ও অসামাজিক কার্যকলাপের মূল হোতা ‘মালা ভাবি’ গ্রেপ্তার ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারে কৃষক অসুস্থ টাঙ্গাইলের কালিহাতিতে ডিসির বিভিন্ন দপ্তর, বিদ্যালয় ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন

লালপুরে আইসিটি ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ, ব্যাবহারের আগেই বেহাল দশা ​

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২০ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ডিজিটাল সংযোগ স্থাপন (EDC) প্রকল্পের আওতায় উপজেলা কমপ্লেক্স ভবনের ৪র্থ তলার উর্ধ্বমুখী সম্প্রসারণ (আইসিটি ভবন) নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ১ কোটি ৫১ লাখ ৬১ হাজার ২৯১ টাকা ব্যয়ে কাজটি শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ই-স্মার্ট কনস্ট্রাকশন’। তবে কাজের মেয়াদ শেষ হলেও এবং কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে কাজ বুঝিয়ে দেওয়ার আগেই ভবনটির নানা অংশে দেখা দিয়েছে চরম বেহাল দশা।

​সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায়, ভবনটি পুরোপুরি ব্যবহারের আগেই দরজার হাতল, ছিটকিনি ও বারান্দার লোহার গ্রিলে মরিচা ধরেছে। বাথরুম ও বেসিনে অত্যন্ত নিম্নমানের ঝর্ণা (শাওয়ার) ও পানির কল (ট্যাপ) ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারের আগেই ফিটিং আলগা হয়ে গেছে এবং প্রলেপ উঠে গেছে। এছাড়া বারান্দা ও জানালায় ব্যবহার করা থাই গ্লাসের ফিনিশিং অত্যন্ত দুর্বল, গ্লাসের রাবার বিডিং ও গ্লু সঠিকভাবে লাগানো হয়নি এবং জানালার সংযোগস্থলে ফাটল ও ভাঙা অংশ দেখা গেছে। ​ভবনের কিছু অংশে টাইলস ভাঙা ও অপরিচ্ছন্ন অবস্থায় ফেলে রাখা হয়েছে, যা চূড়ান্ত কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছে। দরজার কাঠের কাজ এবং কব্জা ঝুলানোর ফিনিশিংও অত্যন্ত নিম্নমানের।

আরও পড়ুনঃ  লালপুরে ৯০ পিস ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠিকাদারি প্রতিষ্ঠান ই-স্মার্ট কনস্ট্রাকশন লিমিটেড এর দায়িত্বপ্রাপ্ত মাসুদ রানা বলেন আমরা কাজ সমাপ্ত করে চূড়ান্ত বিল না পেলেও সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেছি তারপরও যদি কোন সমস্যা থাকে অথবা নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়ে থাকে সেগুলো আমরা পরিবর্তন করে দেব। এসব অনিয়মের কথা অস্বীকার করে উপজেলা এলজিইডি দপ্তর হতে দায়িত্বপ্রাপ্ত নক্সাকার (উপসহকারী প্রকৌশলী) মো: ইকবাল হোসেন বলেন, সিডিউল মোতাবেক কাজ সম্পন্ন করা হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়ন নিয়ে ঠিকাদারকে বিল দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  লালপুরে হ্যাকিং ও প্রতারক চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার

এদিকে লালপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও প্রকল্প মনিটরিং কমিটির সদস্যসচিব মো: আওলাদ হোসেন বলছেন চূড়ান্তভাবে আমাদের কাজ বুঝিয়ে দেওয়া হয়নি, ভবন্তের বৈদ্যুতিক সংযোগ এর কাজও বাকি আছে। কাজ বুঝে নিয়ে ঠিকাদারকে বাকি বিল দেওয়া হবে। প্রকল্প মনিটরিং কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সুবর্ণচরে একই পরিবারের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু

​স্থানীয়দের অভিযোগ, তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানটি সরকারি এই মোটা অঙ্কের বরাদ্দের অপব্যবহার করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তারা দ্রুত এই কাজের স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা এবং অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

ধামরাইয়ে দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা; ভেঙে দেওয়া হলো চিমনি

লালপুরে আইসিটি ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ, ব্যাবহারের আগেই বেহাল দশা ​

আপডেটের সময়: ০৩:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ডিজিটাল সংযোগ স্থাপন (EDC) প্রকল্পের আওতায় উপজেলা কমপ্লেক্স ভবনের ৪র্থ তলার উর্ধ্বমুখী সম্প্রসারণ (আইসিটি ভবন) নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ১ কোটি ৫১ লাখ ৬১ হাজার ২৯১ টাকা ব্যয়ে কাজটি শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ই-স্মার্ট কনস্ট্রাকশন’। তবে কাজের মেয়াদ শেষ হলেও এবং কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে কাজ বুঝিয়ে দেওয়ার আগেই ভবনটির নানা অংশে দেখা দিয়েছে চরম বেহাল দশা।

​সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায়, ভবনটি পুরোপুরি ব্যবহারের আগেই দরজার হাতল, ছিটকিনি ও বারান্দার লোহার গ্রিলে মরিচা ধরেছে। বাথরুম ও বেসিনে অত্যন্ত নিম্নমানের ঝর্ণা (শাওয়ার) ও পানির কল (ট্যাপ) ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারের আগেই ফিটিং আলগা হয়ে গেছে এবং প্রলেপ উঠে গেছে। এছাড়া বারান্দা ও জানালায় ব্যবহার করা থাই গ্লাসের ফিনিশিং অত্যন্ত দুর্বল, গ্লাসের রাবার বিডিং ও গ্লু সঠিকভাবে লাগানো হয়নি এবং জানালার সংযোগস্থলে ফাটল ও ভাঙা অংশ দেখা গেছে। ​ভবনের কিছু অংশে টাইলস ভাঙা ও অপরিচ্ছন্ন অবস্থায় ফেলে রাখা হয়েছে, যা চূড়ান্ত কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছে। দরজার কাঠের কাজ এবং কব্জা ঝুলানোর ফিনিশিংও অত্যন্ত নিম্নমানের।

আরও পড়ুনঃ  জাইমার জন্মদিনে দুই হাজার অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ‎মীর শাহে আলম ফাউন্ডেশনের

ঠিকাদারি প্রতিষ্ঠান ই-স্মার্ট কনস্ট্রাকশন লিমিটেড এর দায়িত্বপ্রাপ্ত মাসুদ রানা বলেন আমরা কাজ সমাপ্ত করে চূড়ান্ত বিল না পেলেও সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেছি তারপরও যদি কোন সমস্যা থাকে অথবা নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়ে থাকে সেগুলো আমরা পরিবর্তন করে দেব। এসব অনিয়মের কথা অস্বীকার করে উপজেলা এলজিইডি দপ্তর হতে দায়িত্বপ্রাপ্ত নক্সাকার (উপসহকারী প্রকৌশলী) মো: ইকবাল হোসেন বলেন, সিডিউল মোতাবেক কাজ সম্পন্ন করা হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়ন নিয়ে ঠিকাদারকে বিল দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  লালপুরে ৯০ পিস ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

এদিকে লালপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও প্রকল্প মনিটরিং কমিটির সদস্যসচিব মো: আওলাদ হোসেন বলছেন চূড়ান্তভাবে আমাদের কাজ বুঝিয়ে দেওয়া হয়নি, ভবন্তের বৈদ্যুতিক সংযোগ এর কাজও বাকি আছে। কাজ বুঝে নিয়ে ঠিকাদারকে বাকি বিল দেওয়া হবে। প্রকল্প মনিটরিং কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  পথ যেন হয় শান্তির, মৃত্যু নয়' পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত