Dhaka ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎ গাইবান্ধায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন গাজীপুরের কালিয়াকৈরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ‎ ‎ জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় বাহরুল উলুম মাদরাসার সাফল্য, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যুবদল ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধামরাইয়ে দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা; ভেঙে দেওয়া হলো চিমনি উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে ১০৮ বোতল ফেনসিডিল মামলায় চালকের যাবজ্জীবন, খালাস ১ কক্সবাজারের পথে মহানগর এক্সপ্রেস উচ্ছ্বাসে ভাসছে কুমিল্লা বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি নাছিরুল আলম, সাধারণ সম্পাদক এন এ জাকির

ধামরাইয়ে দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা; ভেঙে দেওয়া হলো চিমনি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২০ সময় দেখুন

সোহেল আমিন, ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন না থাকায় দুটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ইটভাটা দুটির চিমনি ভেঙে দেওয়া হয়েছে এবং ভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার কুশুড়া ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মদিনা ব্রিকস ও সাজেদা ব্রিকস নামের দুটি ইটভাটাকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ: জাল ও সরঞ্জাম আগুন দিয়ে ধ্বংস

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত ও ভাটা পরিচালনার অভিযোগে ইটভাটা দুটিতে অভিযান চালানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভাটা দুটিকে জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটা দুটির চিমনি ভেঙে দেওয়া হয়।

অভিযানকালে সংশ্লিষ্টদের ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত কোনো ধরনের ইট প্রস্তুত বা ভাটার কার্যক্রম পরিচালনা না করার জন্য তাদের সতর্ক করা হয়। নির্দেশনা অমান্য করে কার্যক্রম চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

আরও পড়ুনঃ  নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ​

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার বলেন, পরিবেশ সংরক্ষণে ধামরাই উপজেলা প্রশাসনের নেতৃত্বে অবৈধ ইটভাটা ও ইট প্রস্তুতের সঙ্গে সংশ্লিষ্ট অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এর আগেও একাধিক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার ধামরাই উপজেলার দুটি ইটভাটায় অভিযান চালানো হয়। ভাটা দুটির প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রতিটিকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়া ইটভাটার কার্যক্রম পরিচালনা না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে অন্যতম শীর্ষ সস্ত্রাসী’ তালিকাভুক্ত বগার ৪ সহযোগী গ্রেপ্তার

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নির্দেশনা অমান্য করে কোনো ইটভাটা কার্যক্রম পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎

ধামরাইয়ে দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা; ভেঙে দেওয়া হলো চিমনি

আপডেটের সময়: ০৪:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সোহেল আমিন, ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন না থাকায় দুটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ইটভাটা দুটির চিমনি ভেঙে দেওয়া হয়েছে এবং ভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার কুশুড়া ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মদিনা ব্রিকস ও সাজেদা ব্রিকস নামের দুটি ইটভাটাকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত ও ভাটা পরিচালনার অভিযোগে ইটভাটা দুটিতে অভিযান চালানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভাটা দুটিকে জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটা দুটির চিমনি ভেঙে দেওয়া হয়।

অভিযানকালে সংশ্লিষ্টদের ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত কোনো ধরনের ইট প্রস্তুত বা ভাটার কার্যক্রম পরিচালনা না করার জন্য তাদের সতর্ক করা হয়। নির্দেশনা অমান্য করে কার্যক্রম চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জে শিক্ষিকা ডালিয়া আক্তারকে গলা কেটে হত্যা

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার বলেন, পরিবেশ সংরক্ষণে ধামরাই উপজেলা প্রশাসনের নেতৃত্বে অবৈধ ইটভাটা ও ইট প্রস্তুতের সঙ্গে সংশ্লিষ্ট অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এর আগেও একাধিক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার ধামরাই উপজেলার দুটি ইটভাটায় অভিযান চালানো হয়। ভাটা দুটির প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রতিটিকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়া ইটভাটার কার্যক্রম পরিচালনা না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় গিদারী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৬