Dhaka ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু বই ছাপিয়ে তুলছেন হোল্ডিং টেক্স,ব্যাংক হিসাবে জমা না হলেও হচ্ছে তিলক পকেটে নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী ১২৭তম নজরুল জয়ন্তীতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন ​ভোলায় কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র যৌথ অভিযান যাত্রীসহ অবৈধ ট্রলার জব্দ, আটক ১ কাউনিয়ায় বেইলী ব্রিজের কাছে হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা পাহাড়ে শিশু ধর্ষণের প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা, ধর্ষকের ফাঁসির দাবি কুড়িগ্রামে সেতু ধস প্রাণ গেল একজনের বিচ্ছিন্ন তিন ইউনিয়নের যোগাযোগ নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা বিতরণ জৈন্তাপুর সীমান্তে মানবপাচার নিয়ে সংঘর্ষ, আহত ৪

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের হামলার ভিডিও ভাইরাল, আটক ২

রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় এক স্কুলছাত্রকে প্রকাশ্যে মারধরের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, কোর্ট একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী রাফিদ হোসেন রাফির সঙ্গে কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক কিশোরের বাগবিতণ্ডা হয়। এরই জেরে গত ১৯ মে বিকেলে স্কুল শেষে বাড়ি ফেরার পথে রাজপাড়া এলাকার ফুড অফিসের সামনে তাকে ঘিরে ধরে কয়েকজন কিশোর।

আরও পড়ুনঃ  নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে আনোয়ার সভাপতি, আরশেদ সম্পাদক

অভিযোগ অনুযায়ী, তারা সংঘবদ্ধভাবে রাফির ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। ঘটনার সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ভীতি তৈরি হয়।

আরও পড়ুনঃ  সলিমপুর' খ্যাত পেতেইন্যাছড়ায় অবশেষে প্রশাসনের হানা ইউএনও’র দুঃসাহসী অভিযান

পরে স্থানীয় এক ব্যক্তি এগিয়ে এসে আহত স্কুলছাত্রকে উদ্ধার করেন। একই সঙ্গে হামলাকারীরা বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ উঠেছে।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর ভুক্তভোগীর বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে রাজপাড়া থানায় দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়।

আরও পড়ুনঃ  মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন

মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা হলেন— জহুরুল ইসলাম সোহান, সোহাগ হোসেন, সানজিদ, আবির ও অনিক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে জহুরুল ইসলাম সোহান ও সোহাগ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের হামলার ভিডিও ভাইরাল, আটক ২

আপডেটের সময়: ০৪:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় এক স্কুলছাত্রকে প্রকাশ্যে মারধরের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, কোর্ট একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী রাফিদ হোসেন রাফির সঙ্গে কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক কিশোরের বাগবিতণ্ডা হয়। এরই জেরে গত ১৯ মে বিকেলে স্কুল শেষে বাড়ি ফেরার পথে রাজপাড়া এলাকার ফুড অফিসের সামনে তাকে ঘিরে ধরে কয়েকজন কিশোর।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে ভাতাভোগী আনসার কমান্ডার দলনেতা দলনেত্রীদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ