Dhaka ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানে উন্নয়ন ও সমন্বয় জোরদারে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত দ্রুতই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে হোসেনপুরে মতবিনিময় সভা ডলুপাড়ায় সাংগ্রাইয়ের জলকেলি: মন্ত্রী-এমপির উপস্থিতিতে সম্প্রীতির মহোৎসব লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ ধামইরহাটে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ এলজিইডি প্রকল্পে অনিয়মের অভিযোগ: নীরব দপ্তর, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫

ভোটগ্রহন শেষ অপেক্ষা গণনার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭১ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। তবে যদি কোনো কেন্দ্রে অপেক্ষমাণ ভোটারের দীর্ঘ সারি থাকে, তাহলে বিকেল সাড়ে চারটার পরও তাদের ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ শেষে শুরু হবে ভোট গণনা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বের হন ১০টা ৩৭ মিনিটে। ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে এই কেন্দ্রে ভোট দেন ড. মুহাম্মদ ইউনূস। এর কিছুক্ষণ আগে একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে দলীয় মনোনীত প্রার্থী তারেক রহমান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। ঢাকা-১৭ আসনে বিএনপির হয়ে নির্বাচনে লড়ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী হলেন দাঁড়িপাল্লা প্রতীকের ডা. খালিদুজ্জামান।

আরও পড়ুনঃ  মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

ভোট দিলেন সেনাবাহিনী প্রধান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সকাল ১০ টা ২৫ মিনিটে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট প্রদান করেন তিনি। ভোট দেওয়া শেষে সেনাপ্রধান বলেন সকল ভোটারকে আমি অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে আসুন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। ইনশাল্লাহ আমরা একটি সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হবো। নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবার ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর–৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি দল। মোট ২ হাজার ২৮ প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের। ২৭৩ জন স্বতন্ত্র। নারী প্রার্থী ৮৩ জন (দলীয়; ৬৩, স্বতন্ত্র; ২০)। পুরুষ ১ হাজার ৯৪৬ জন (দলীয় ১,৬৯২, স্বতন্ত্র: ২৫৩)। সবগুলো আসন মিলিয়ে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে পুরুষ- ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ১ হাজার ২৩২ জন হিজড়া। বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসক মিলিয়ে ৬৯ জন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯৮ জন।

আরও পড়ুনঃ  ইরানকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন

নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে সাধারণ কেন্দ্র ২১ হাজার ২৭৩ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ২১ হাজার ৫০৬টি। ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন। তাদের মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা ৪২ হাজার ৭৭৯, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ২ লাখ ৪৭ হাজার ৪৮২ এবং পোলিং এজেন্ট ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য। পুলিশ সদস্য ১ লাখ ৮৭ হাজার ৬০৩ এবং র‌্যাবের সদস্য ৯ হাজার ৩৪৯ জন। এ ছাড়া, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, আনসার ও বিএনসিসির সদস্যরাও নিয়োজিত রয়েছেন।

আরও পড়ুনঃ  তেল আছে শুধু সংসদে: ডা. শফিকুর রহমান
Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানে উন্নয়ন ও সমন্বয় জোরদারে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোটগ্রহন শেষ অপেক্ষা গণনার

আপডেটের সময়: ০৬:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। তবে যদি কোনো কেন্দ্রে অপেক্ষমাণ ভোটারের দীর্ঘ সারি থাকে, তাহলে বিকেল সাড়ে চারটার পরও তাদের ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ শেষে শুরু হবে ভোট গণনা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বের হন ১০টা ৩৭ মিনিটে। ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে এই কেন্দ্রে ভোট দেন ড. মুহাম্মদ ইউনূস। এর কিছুক্ষণ আগে একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে দলীয় মনোনীত প্রার্থী তারেক রহমান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। ঢাকা-১৭ আসনে বিএনপির হয়ে নির্বাচনে লড়ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী হলেন দাঁড়িপাল্লা প্রতীকের ডা. খালিদুজ্জামান।

আরও পড়ুনঃ  উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

ভোট দিলেন সেনাবাহিনী প্রধান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সকাল ১০ টা ২৫ মিনিটে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট প্রদান করেন তিনি। ভোট দেওয়া শেষে সেনাপ্রধান বলেন সকল ভোটারকে আমি অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে আসুন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। ইনশাল্লাহ আমরা একটি সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হবো। নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবার ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর–৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি দল। মোট ২ হাজার ২৮ প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের। ২৭৩ জন স্বতন্ত্র। নারী প্রার্থী ৮৩ জন (দলীয়; ৬৩, স্বতন্ত্র; ২০)। পুরুষ ১ হাজার ৯৪৬ জন (দলীয় ১,৬৯২, স্বতন্ত্র: ২৫৩)। সবগুলো আসন মিলিয়ে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে পুরুষ- ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ১ হাজার ২৩২ জন হিজড়া। বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসক মিলিয়ে ৬৯ জন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯৮ জন।

আরও পড়ুনঃ  গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে আবারও জীবন দেবো: ডা. শফিকুর রহমান

নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে সাধারণ কেন্দ্র ২১ হাজার ২৭৩ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ২১ হাজার ৫০৬টি। ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন। তাদের মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা ৪২ হাজার ৭৭৯, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ২ লাখ ৪৭ হাজার ৪৮২ এবং পোলিং এজেন্ট ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য। পুলিশ সদস্য ১ লাখ ৮৭ হাজার ৬০৩ এবং র‌্যাবের সদস্য ৯ হাজার ৩৪৯ জন। এ ছাড়া, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, আনসার ও বিএনসিসির সদস্যরাও নিয়োজিত রয়েছেন।

আরও পড়ুনঃ  পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের প্রতীক: প্রধানমন্ত্রী