Dhaka ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রক্তাত্ত ২৮ এ অক্টোবর পালিত হয়, জামায়াত ইসলামী কক্সবাজার শহর শাখা কুলাউড়ায় জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালিত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫টি মোবাইল জব্দ দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে চিলমারী উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪। লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতিকালে সভাপতি ও সাধারণ সম্পাদক আটক

হামে আরও ৪ শিশুর মৃত্যু, আড়াই মাসে প্রাণ গেল ৬০৫ জনের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ২০৩ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছেই। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (৪ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২০৫ শিশু। এর মধ্যে ৬৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চার মৃত্যুর মধ্যে একজন নিশ্চিত হাম আক্রান্ত ছিল। বাকি তিন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। মৃত শিশুদের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং তিনজন সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (৫ জুন) সকাল পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫১৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ৯১ শিশু। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ৭৫ হাজার ৭০৮ শিশুর শরীরে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৭ হাজার ৪৩ জন। অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ২৬০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে ৬৯ জন এবং সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৩৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় দেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঢাকা বিভাগে। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ। ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরও উদ্বিগ্ন করে তুলেছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসাসেবা জোরদারের পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুনঃ  এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা
Tag :
জনপ্রিয় পোস্ট

রক্তাত্ত ২৮ এ অক্টোবর পালিত হয়, জামায়াত ইসলামী কক্সবাজার শহর শাখা

হামে আরও ৪ শিশুর মৃত্যু, আড়াই মাসে প্রাণ গেল ৬০৫ জনের

আপডেটের সময়: ০৬:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬