Dhaka ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদী থানা পুলিশ, জেলা (ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গত তিন মাসে গ্রেফতার হয়েছে ১০৩ জন তারাগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, পুলিশি অভিযানে ধর্ষক মাহাবুল গ্রেফতার মান্দায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন এমপি ডাঃ টিপু শিশু মুনতাসির বাঁচতে চায় ছয় অস্ত্রোপাচারের পরও থামেনি নিঃস্ব বাবা লড়াই চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড ধুনটে বিশেষ অভিযানে ৪৮টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস আগানগর ইস্পাহানি ঘাটে বুড়িগঙ্গায় মালবাহী ট্রাক নিমজ্জিত: উদ্ধার তৎপরতা অব্যাহত কবে কাটবে ঈদগাঁও উপ-স্বাস্থ্যকেন্দ্রের সংকট? কাউনিয়ায় ১,১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপকের রহস্যজনক মৃত্যু

বিএনপির অশিক্ষিত ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ‘‘বিএনপিতে কিছু অশিক্ষিত লোকজন আছে, তারা জানে না বাজেট নির্ধারণ মানেই টাকা নিয়ে যাওয়া নয়। বিএনপির উচিত তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। রবিবার (৩১ মে) রাজধানীর কালশীর বাউনিয়াবাদ বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ ও খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি এ সময় আসিফ মাহমুদ বলেন, ‘‘সম্প্রতি ওই এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই পুরো বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। উচ্ছেদ করতে এসে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে, এরপর কয়েক দিনের মধ্যে আগুন লাগলো। এটা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা মনে করি না।

আরও পড়ুনঃ  সেই জুলাইতেই উত্তাল ভারত

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ‘‘আগুনের ঘটনায় কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো ষড়যন্ত্র ছিল কিনা, তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন। আগুন সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেওয়া হবে না উল্লেখ করে এনসিপির মুখপাত্র বলেন, সরকারি জমি সরকার বুঝে নিতে পারে, তবে সেখানে বসবাসকারী মানুষদের পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে আবাসন প্রকল্প বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়ারও আহ্বান জানান তিনি। এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ‌ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ৪ বছরে ২ কোটি ৭০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড: শিবগঞ্জে প্রতিমন্ত্রী মীর শাহে আলম
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদী থানা পুলিশ, জেলা (ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গত তিন মাসে গ্রেফতার হয়েছে ১০৩ জন

বিএনপির অশিক্ষিত ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত: আসিফ মাহমুদ

আপডেটের সময়: ০৮:৪৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ‘‘বিএনপিতে কিছু অশিক্ষিত লোকজন আছে, তারা জানে না বাজেট নির্ধারণ মানেই টাকা নিয়ে যাওয়া নয়। বিএনপির উচিত তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। রবিবার (৩১ মে) রাজধানীর কালশীর বাউনিয়াবাদ বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ ও খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি এ সময় আসিফ মাহমুদ বলেন, ‘‘সম্প্রতি ওই এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই পুরো বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। উচ্ছেদ করতে এসে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে, এরপর কয়েক দিনের মধ্যে আগুন লাগলো। এটা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা মনে করি না।

আরও পড়ুনঃ  প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’- পিআইবির মহাপরিচালক

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ‘‘আগুনের ঘটনায় কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো ষড়যন্ত্র ছিল কিনা, তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন। আগুন সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেওয়া হবে না উল্লেখ করে এনসিপির মুখপাত্র বলেন, সরকারি জমি সরকার বুঝে নিতে পারে, তবে সেখানে বসবাসকারী মানুষদের পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে আবাসন প্রকল্প বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়ারও আহ্বান জানান তিনি। এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ‌ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  স্পেন বিশ্বকাপ জেতায় খুশিতে ভাসছেন ফিলিস্তিনিরা