Dhaka ০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু বই ছাপিয়ে তুলছেন হোল্ডিং টেক্স,ব্যাংক হিসাবে জমা না হলেও হচ্ছে তিলক পকেটে নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী ১২৭তম নজরুল জয়ন্তীতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন ​ভোলায় কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র যৌথ অভিযান যাত্রীসহ অবৈধ ট্রলার জব্দ, আটক ১ কাউনিয়ায় বেইলী ব্রিজের কাছে হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা পাহাড়ে শিশু ধর্ষণের প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা, ধর্ষকের ফাঁসির দাবি কুড়িগ্রামে সেতু ধস প্রাণ গেল একজনের বিচ্ছিন্ন তিন ইউনিয়নের যোগাযোগ নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা বিতরণ জৈন্তাপুর সীমান্তে মানবপাচার নিয়ে সংঘর্ষ, আহত ৪

বাজেটে গ্রামীণ মজুরদের জন্য বিশেষ বরাদ্দের দাবি, গাইবান্ধায় খেতমজুর সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ সুজা মিয়া, জেলা প্রতিনিধি গাইবান্ধা

আসন্ন জাতীয় বাজেটে গ্রামীণ মজুরদের জন্য বিশেষ বরাদ্দ এবং ষাটোর্ধ্ব খেতমজুরদের বিনা জমায় পেনশন চালুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) দুপুর ১টায় শহরের ডিবি রোডস্থ নাট্য সংস্থার সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ খেতমজুর সমিতি গাইবান্ধা জেলা শাখা।
‘কাজ-মজুরি-জমি-অধিকার ও ইনসাফ চাই’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী মানুষ অংশ নেন। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দাবি আদায়ের পক্ষে স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি খেতমজুররা দীর্ঘদিন ধরে অবহেলিত। কঠোর পরিশ্রমের পরও তারা ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতি বছর জাতীয় বাজেটে নানা খাতে বরাদ্দ থাকলেও খেতমজুরদের জন্য আলাদা কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না।
বক্তারা আরও বলেন, বয়সের ভারে কাজ করার সক্ষমতা হারানো ষাটোর্ধ্ব খেতমজুরদের জন্য রাষ্ট্রীয়ভাবে পেনশনের ব্যবস্থা করা জরুরি। পাশাপাশি গ্রামীণ শ্রমিকদের জন্য খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও আবাসন সুবিধা নিশ্চিত করার দাবিও জানান তারা।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ডিবি রোডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ হয়।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
Tag :
জনপ্রিয় পোস্ট

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

বাজেটে গ্রামীণ মজুরদের জন্য বিশেষ বরাদ্দের দাবি, গাইবান্ধায় খেতমজুর সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

আপডেটের সময়: ০২:১৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

মোঃ সুজা মিয়া, জেলা প্রতিনিধি গাইবান্ধা

আসন্ন জাতীয় বাজেটে গ্রামীণ মজুরদের জন্য বিশেষ বরাদ্দ এবং ষাটোর্ধ্ব খেতমজুরদের বিনা জমায় পেনশন চালুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) দুপুর ১টায় শহরের ডিবি রোডস্থ নাট্য সংস্থার সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ খেতমজুর সমিতি গাইবান্ধা জেলা শাখা।
‘কাজ-মজুরি-জমি-অধিকার ও ইনসাফ চাই’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী মানুষ অংশ নেন। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দাবি আদায়ের পক্ষে স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি খেতমজুররা দীর্ঘদিন ধরে অবহেলিত। কঠোর পরিশ্রমের পরও তারা ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতি বছর জাতীয় বাজেটে নানা খাতে বরাদ্দ থাকলেও খেতমজুরদের জন্য আলাদা কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না।
বক্তারা আরও বলেন, বয়সের ভারে কাজ করার সক্ষমতা হারানো ষাটোর্ধ্ব খেতমজুরদের জন্য রাষ্ট্রীয়ভাবে পেনশনের ব্যবস্থা করা জরুরি। পাশাপাশি গ্রামীণ শ্রমিকদের জন্য খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও আবাসন সুবিধা নিশ্চিত করার দাবিও জানান তারা।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ডিবি রোডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ হয়।

আরও পড়ুনঃ  ১২৭তম নজরুল জয়ন্তীতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন