Dhaka ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মা-বাবাকে হারিয়ে নিঃস্ব বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম কেন্দুয়ার মারুফ মিয়ার মরদেহ বনগাঁও থেকে উদ্ধার মান্দায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস২০২৬ পালিত লন্ডন ইংলিশ স্কুলের কমিটি নিয়ে দ্বন্দ্ব: সন্ত্রাসী হামলা, আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন ও অধিবেশন পরিদর্শন বাঁশখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বই হাতে স্কুলে যাওয়া হলো না সিয়ামের, সড়কেই থেমে গেল জীবন বর্ণাঢ্য আয়োজনে ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বরেন্দ্র অঞ্চল নাচোলে পান চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে স্থানীয় কৃষক রবিউল

বাঁশখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ সময় দেখুন

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম):

‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, বাঁশখালীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  লালপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে চাল বিতরণ

উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুল হামিদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, সমবায় কর্মকর্তা মো. ওবাইদুল হক, ইউআরসি ইন্সট্রাক্টর মো. সেলিম উদ্দিন চৌধুরী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদ উল্লাহ এবং বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক শিব্বির আহমদ রানা।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন

বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সাক্ষরতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

আরও পড়ুনঃ  কুমিল্লায় সাঁড়াশি অভিযানে ৩৪ মাদক কারবারি গ্রেপ্তার উদ্ধার বিপুল পরিমাণ মাদকের চালান

তারা আরও বলেন, বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় প্রথাগত সাক্ষরতার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও জীবনমুখী দক্ষতা অর্জনও জরুরি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

মা-বাবাকে হারিয়ে নিঃস্ব বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম

বাঁশখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আপডেটের সময়: ০১:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম):

‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, বাঁশখালীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি

উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুল হামিদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, সমবায় কর্মকর্তা মো. ওবাইদুল হক, ইউআরসি ইন্সট্রাক্টর মো. সেলিম উদ্দিন চৌধুরী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদ উল্লাহ এবং বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক শিব্বির আহমদ রানা।

আরও পড়ুনঃ  লালপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে চাল বিতরণ

বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সাক্ষরতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

আরও পড়ুনঃ  দক্ষতা বিকাশে মেরিটাইম মুট কোর্ট কম্পিটিশনে চিলমারীর আল বাশার মোঃ বিধানের অংশগ্রহন