Dhaka ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু বই ছাপিয়ে তুলছেন হোল্ডিং টেক্স,ব্যাংক হিসাবে জমা না হলেও হচ্ছে তিলক পকেটে নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী ১২৭তম নজরুল জয়ন্তীতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন ​ভোলায় কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র যৌথ অভিযান যাত্রীসহ অবৈধ ট্রলার জব্দ, আটক ১ কাউনিয়ায় বেইলী ব্রিজের কাছে হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা পাহাড়ে শিশু ধর্ষণের প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা, ধর্ষকের ফাঁসির দাবি কুড়িগ্রামে সেতু ধস প্রাণ গেল একজনের বিচ্ছিন্ন তিন ইউনিয়নের যোগাযোগ নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা বিতরণ জৈন্তাপুর সীমান্তে মানবপাচার নিয়ে সংঘর্ষ, আহত ৪

নগরে ৫ শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৩

কায়সার আশ্রাফী,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি 
নগরীর আগ্রাবাদ হাজীপাড়া, আমবাগান ও বায়েজিদে পাঁচ শিশুকে ‘ধর্ষণচেষ্টা’র ঘটনা ঘটেছে। গতকালের এসব ঘটনায় পুলিশ দুই নিরাপত্তা কর্মী ও এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন হাজীপাড়া জালালের কালোনি এলাকার নিরাপত্তা প্রহরী মো. এহসান (৪৫), আমবাগানের মোহাম্মদ বাতেন ও মান্ডাটিলা এলাকার নিরাপত্তা প্রহরী মো. হাসান (৪০)।
আগ্রাবাদ হাজীপাড়া : পুলিশ জানায়, ডবলমুরিং থানা এলাকায় ৭ ও ১১ বছরের দুই শিশুকে ডেকে খালি একটি প্লটে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি আশপাশের লোকজন দেখতে পেয়ে অভিযুক্ত মো. এহসানকে (৫৫) ধরে পিটুনি দেয়। এরপর পুলিশ আসামিকে আটক করতে গেলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। এহসানকে পুলিশ হেফাজতে নিতে গেলে কলোনির লোকজন প্রতিবাদ শুরু করে এবং তাকে নিজেদের কাছে রেখে দিতে চায়। পরে পুলিশ লোকজনকে বুঝিয়ে এহসানকে হেফাজতে নিয়ে থানায় নেয়। এ ঘটনায় এহসানকে আসামি করে এক শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ডবলমুরিং থানায় মামলা করেছেন।
আমবাগান : নগরীর আমবাগান আবহাওয়া অফিসের পাশে ৬ ও ৮ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোহাম্মদ বাতেন নামে এক মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই শিশুর অভিযোগের ভিত্তিতে পরিবার ও স্থানীয়দের সহায়তায় বাতেন ও দুই শিশুকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।
খুলশী থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান দৈনিক আজকের জনবাণীকে বলেন, দুই শিশুকে ধর্ষণচেষ্টার সংবাদ শুনে আমি নিজে ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম ও অভিযুক্তকে থানায় নিয়ে আসি। ঘটনার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বায়েজিদ : এদিকে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বায়েজিদ থানা পুলিশ নিরাপত্তা প্রহরী হাসানকে গ্রেপ্তার করে। বায়েজিদ থানার ওসি আবদুল করিম দৈনিক আজকের জনবাণীকে বলেন, মান্ডাটিলা এলাকাটিতে নিম্ন আয়ের লোকজন বসবাস করে। সেখানকার একটি কলোনির প্রহরী হাসান একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করে বলে স্থানীয়দের অভিযোগ। এ ঘটনায় মামলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার রাতে নগরীর দক্ষিণ বাকলিয়া থানাধীন চেয়ারম্যানঘাটা এলাকায় শিশু ধর্ষণের অভিযোগ ওঠার পর সন্দেহভাজন মনির হোসেনকে নিজেদের জিম্মায় নেওয়ার চেষ্টায় বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। সন্ধ্যার পর থেকে থেমে থেমে চলা এ সংঘর্ষের কারণে শাহ আমানত সেতু থেকে বহদ্দারহাট সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে আহত হয় সাংবাদিকসহ অন্তত ৪০ জন।

আরও পড়ুনঃ  নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

নগরে ৫ শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৩

আপডেটের সময়: ০৩:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬