Dhaka ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা নজিপুর বাসস্ট্যান্ডে গণস্বাক্ষর কর্মসূচি, জনসমর্থন আদায়ে জামায়াতে ইসলামী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কোদাল-ফগার-ঢোল হাতে ডেঙ্গু ঠেকাতে মাঠে এমপি মোশারফ হোসেন নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান নাটোরের লালপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানের উদ্বোধন

জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সম্পন্ন ​

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ সময় দেখুন

স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা: ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজের উদ্যোগে আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান’ অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর, ২০২৬ প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বার্ষিক পরীক্ষা ও প্রতিযোগিতায় অসামান্য সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৩ ঢাকা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ও কেরানীগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. নিপুন রায় চৌধুরী, এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মো: নাজিম উদ্দিন ও কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদেদ আলী বাবুসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা ও একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফারহাদুল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সরকার মোহাঃ মিজানুর রহমান।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জের শুভাঢ্যা গোলাম বাজার খালের পাড়ে অবৈধ দোকানপাট, ময়লার ভাগাড় ও তীব্র যানজট: চরম দুর্ভোগে এলাকাবাসী

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল পর্বের সূচনা হয়। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের এই অনন্য অর্জনে অভিনন্দন জানান এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বক্তারা বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনার মূল চালিকাশক্তি; তাই সুশিক্ষার মাধ্যমে নিজেদের দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে গভর্নিং বডির কর্মকর্তা, সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ দেয়। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।

আরও পড়ুনঃ  চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন ও অধিবেশন পরিদর্শন
Tag :
জনপ্রিয় পোস্ট

ভোলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা

জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সম্পন্ন ​

আপডেটের সময়: ০২:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা: ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজের উদ্যোগে আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান’ অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর, ২০২৬ প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বার্ষিক পরীক্ষা ও প্রতিযোগিতায় অসামান্য সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৩ ঢাকা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ও কেরানীগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. নিপুন রায় চৌধুরী, এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মো: নাজিম উদ্দিন ও কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদেদ আলী বাবুসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা ও একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফারহাদুল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সরকার মোহাঃ মিজানুর রহমান।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জের শুভাঢ্যা গোলাম বাজার খালের পাড়ে অবৈধ দোকানপাট, ময়লার ভাগাড় ও তীব্র যানজট: চরম দুর্ভোগে এলাকাবাসী

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল পর্বের সূচনা হয়। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের এই অনন্য অর্জনে অভিনন্দন জানান এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বক্তারা বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনার মূল চালিকাশক্তি; তাই সুশিক্ষার মাধ্যমে নিজেদের দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে গভর্নিং বডির কর্মকর্তা, সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ দেয়। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।

আরও পড়ুনঃ  ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু