Dhaka ১০:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই ভোলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা নজিপুর বাসস্ট্যান্ডে গণস্বাক্ষর কর্মসূচি, জনসমর্থন আদায়ে জামায়াতে ইসলামী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কোদাল-ফগার-ঢোল হাতে ডেঙ্গু ঠেকাতে মাঠে এমপি মোশারফ হোসেন নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

জনমত যাচাই শেষে বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হবে: ফারুক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২ সময় দেখুন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলা উপজেলার ৫ নম্বর মাটিন্দর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর ৭১ সদস্য বিশিষ্ট কমিটির উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫.৩০ মিনিটে শিবপুর উচ্চ বিদ্যালয় এর সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এবং দুই বারের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল ফারুক( বিএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী সরদার। সভায় ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে একজন শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়নের বিষয়ে বিস্তারিত এবং গঠনমূলক আলোচনা করেন।

আরও পড়ুনঃ  সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রচারণা ও আলোকিত গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও গড়তে সম্পৃক্ততামূলক মতবিনিময় সভা

প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, বিএনপি থেকে বর্তমানে তিনজন সম্ভাব্য প্রার্থীরা হলেন, মোঃ তহিদুর রহমান (স্বপন) সরকার, মোঃ রোকনুজ্জামান (সজল) এবং মোঃ মামুন হোসেন। তারা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন। এ অবস্থায় দলীয় সিদ্ধান্ত গ্রহণের আগে, গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের মতামত কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এজন্য আগামী সাত দিনের মধ্যে ইউনিয়নের প্রতিটি গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের মাধ্যমে গণমত সংগ্রহ করা হবে। তিনি আরও বলেন, সংগৃহীত মতামত পর্যালোচনা করে পরবর্তী সভায় দলীয়ভাবে একজন প্রার্থী কে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি’র মনোনীত প্রার্থীকে বিজয় করতে সকলকে একযোগে মাঠে কাজ করতে হবে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি আসন্ন ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয় নিশ্চিত করতে গঠনমূলক বিভিন্ন দিক তুলে ধরেন।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে বিশেষ র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
Tag :
জনপ্রিয় পোস্ট

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই

জনমত যাচাই শেষে বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হবে: ফারুক

আপডেটের সময়: ০৭:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলা উপজেলার ৫ নম্বর মাটিন্দর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর ৭১ সদস্য বিশিষ্ট কমিটির উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫.৩০ মিনিটে শিবপুর উচ্চ বিদ্যালয় এর সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এবং দুই বারের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল ফারুক( বিএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী সরদার। সভায় ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে একজন শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়নের বিষয়ে বিস্তারিত এবং গঠনমূলক আলোচনা করেন।

আরও পড়ুনঃ  সাংবাদিক আব্দুর রহমান মোল্লার জ্যেষ্ঠ পুত্রের বিংশতম জন্মবার্ষিকী উদ্‌যাপিত

প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, বিএনপি থেকে বর্তমানে তিনজন সম্ভাব্য প্রার্থীরা হলেন, মোঃ তহিদুর রহমান (স্বপন) সরকার, মোঃ রোকনুজ্জামান (সজল) এবং মোঃ মামুন হোসেন। তারা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন। এ অবস্থায় দলীয় সিদ্ধান্ত গ্রহণের আগে, গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের মতামত কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এজন্য আগামী সাত দিনের মধ্যে ইউনিয়নের প্রতিটি গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের মাধ্যমে গণমত সংগ্রহ করা হবে। তিনি আরও বলেন, সংগৃহীত মতামত পর্যালোচনা করে পরবর্তী সভায় দলীয়ভাবে একজন প্রার্থী কে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি’র মনোনীত প্রার্থীকে বিজয় করতে সকলকে একযোগে মাঠে কাজ করতে হবে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি আসন্ন ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয় নিশ্চিত করতে গঠনমূলক বিভিন্ন দিক তুলে ধরেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু