Dhaka ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা– ২০২৬ এর আয়োজন করে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান: চায়না দুয়ারি জাল ধ্বংস ও ভেসাল উচ্ছেদ শ্রীপুরে সংরক্ষিত মহিলা এমপি’র মতবিনিময় সভা ও বিভিন্ন উপকরণ বিতরণ। পলাশবাড়ীতে কিশোরগাড়ী ইউপি কমপ্লেক্স কার্যালয় পূর্বের সরকারি জায়গায় স্থাপনের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত লালপুরে শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বৃক্ষচারা বিতরণ কেরানীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান আগামী ১৬ সেপ্টেম্বর পর্দা উঠছে ” চট্টগ্রাম রিজিওনাল টি- ২০ ক্রিকেট টুর্নামেন্টের

চট্টগ্রাম বন্দর এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ সময় দেখুন

জাহেদ কায়সার ( চট্টগ্রাম জেলা প্রতিনিধি) :
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি। ১৪ (সেপ্টেম্বর) সোমবার বেলা ১২ টায় নগরের বারিক বিল্ডিং মোড় মিছিলপূর্ব সমাবেশে প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত সিসিটি ও এনসিটি কোনো দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া উচিত নয়।
তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দর সোনার ডিম পাড়া হাঁস। সোনার ডিম নয়, পুরো হাঁসটিই খেয়ে ফেলতে চায়।’ বন্দরের সম্পদ ও পরিচালনা নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান। এসময় তিনি বলেন , তাদের আন্দোলন সরকারবিরোধী নয়। জনগণের স্বার্থে সরকারকে জনগণের দিকে টেনে আনার আন্দোলন এটি। এসময় তিনি আরো বলেন,
দেশের প্রধান সমুদ্রবন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ইজারা প্রক্রিয়া বন্ধ করে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় টার্মিনাল পরিচালনার দাবি জানান। একই সঙ্গে এ দাবিতে ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ধুনটে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল
‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’, ‘আমার মাটি আমার মা বিদেশিদের দেব না’, ‘দুনিয়ায় মজদুর এক হও লড়াই করো’ এবং ‘বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বারিক বিল্ডিং মোড় থেকে বন্দরের ২ নম্বর গেটের সামনে এলে পুলিশের বাধা দিলে মিছিলটি এখানে শেষ করা হয়।

আরও পড়ুনঃ  দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী থাকবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
Tag :
জনপ্রিয় পোস্ট

পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার

চট্টগ্রাম বন্দর এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেটের সময়: ০৬:০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জাহেদ কায়সার ( চট্টগ্রাম জেলা প্রতিনিধি) :
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি। ১৪ (সেপ্টেম্বর) সোমবার বেলা ১২ টায় নগরের বারিক বিল্ডিং মোড় মিছিলপূর্ব সমাবেশে প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত সিসিটি ও এনসিটি কোনো দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া উচিত নয়।
তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দর সোনার ডিম পাড়া হাঁস। সোনার ডিম নয়, পুরো হাঁসটিই খেয়ে ফেলতে চায়।’ বন্দরের সম্পদ ও পরিচালনা নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান। এসময় তিনি বলেন , তাদের আন্দোলন সরকারবিরোধী নয়। জনগণের স্বার্থে সরকারকে জনগণের দিকে টেনে আনার আন্দোলন এটি। এসময় তিনি আরো বলেন,
দেশের প্রধান সমুদ্রবন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ইজারা প্রক্রিয়া বন্ধ করে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় টার্মিনাল পরিচালনার দাবি জানান। একই সঙ্গে এ দাবিতে ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জ হাজিরপাড়া বাজারের পূর্ব পাশে খালে মালবাহী ড্রাম ট্রাক, আহত ২

সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল
‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’, ‘আমার মাটি আমার মা বিদেশিদের দেব না’, ‘দুনিয়ায় মজদুর এক হও লড়াই করো’ এবং ‘বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বারিক বিল্ডিং মোড় থেকে বন্দরের ২ নম্বর গেটের সামনে এলে পুলিশের বাধা দিলে মিছিলটি এখানে শেষ করা হয়।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে সর্তা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ৩ ড্রেজার বিনষ্ট, ২০ হাজার ঘনফুট বালু জব্দ