Dhaka ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলোচিত নুসরাত হত্যা মামলায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন কাউনিয়ায় মাদক খেয়ে মাতলামী দুই যুবকের কারাদণ্ড নরসিংদীর রায়পুরায় দৌলতকান্দি রেলস্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত দৈনিক সকালের শিরোনামের ভ্রাম্যমাণ প্রতিনিধি নাজমুল ইসলামের জন্মদিন পালিত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে মাছ ব্যবসায়ীকে হত্যা শরীয়তপুরে আল-মাদানী নূরানী হাফেজিয়া মাদ্রাসার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক ও প্রতিযোগিতা লামায় রেজিস্ট্রিকৃত দানপত্রের জায়গায় ঘর নির্মাণে বাধা নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩ দোকান ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকির অভিযোগ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান: চায়না দুয়ারি জাল ধ্বংস ও ভেসাল উচ্ছেদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ সময় দেখুন

মোঃ শওকত আলী,নগরকান্দা উপজেলা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে জলাশয় ও খালের অবৈধ ভেসাল অবকাঠামো উচ্ছেদ এবং শশা বিল থেকে জব্দকৃত বিপুল পরিমাণ ক্ষতিকর চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নগরকান্দা উপজেলার বিভিন্ন খাল ও উন্মুক্ত জলাশয়ে এ বিশেষ অভিযান চালানো হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আব্রারের নেতৃত্বে অভিযানকারী দলটি বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। এসময় খালে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন ভেসাল জালের অবকাঠামো ও স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে শশা বিলে অভিযান চালিয়ে দেশীয় মাছের জন্য হুমকি হয়ে ওঠা বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আরও পড়ুনঃ  পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার

উপজেলা মৎস্য কার্যালয় জানায়, দেশীয় মাছ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে ভেসাল স্থাপন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মৎস্যসম্পদ ও জলজ পরিবেশ ধ্বংস করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জ হাজিরপাড়া বাজারের পূর্ব পাশে খালে মালবাহী ড্রাম ট্রাক, আহত ২
Tag :
জনপ্রিয় পোস্ট

আলোচিত নুসরাত হত্যা মামলায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন

নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান: চায়না দুয়ারি জাল ধ্বংস ও ভেসাল উচ্ছেদ

আপডেটের সময়: ১০:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মোঃ শওকত আলী,নগরকান্দা উপজেলা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে জলাশয় ও খালের অবৈধ ভেসাল অবকাঠামো উচ্ছেদ এবং শশা বিল থেকে জব্দকৃত বিপুল পরিমাণ ক্ষতিকর চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নগরকান্দা উপজেলার বিভিন্ন খাল ও উন্মুক্ত জলাশয়ে এ বিশেষ অভিযান চালানো হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আব্রারের নেতৃত্বে অভিযানকারী দলটি বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। এসময় খালে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন ভেসাল জালের অবকাঠামো ও স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে শশা বিলে অভিযান চালিয়ে দেশীয় মাছের জন্য হুমকি হয়ে ওঠা বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আরও পড়ুনঃ  নীলফামারী জেলা ও উপজেলায় অটোচালকদের কাছ থেকে নামে-বেনামে চাঁদা আদায়ের অভিযোগ

উপজেলা মৎস্য কার্যালয় জানায়, দেশীয় মাছ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে ভেসাল স্থাপন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মৎস্যসম্পদ ও জলজ পরিবেশ ধ্বংস করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নাটোরের লালপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানের উদ্বোধন