
মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে কিশোরগাড়ী ইউপি কমপ্লেক্স কমপ্লেক্স কার্যালয় ভবন পূনরায় পূর্বের সরকারি জায়গায়
স্থাপনের দাবীতে বিশাল এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অত্র ইউনিয়ন এলাকার সর্বস্তরের জনগণের সম্মিলিত স্বতঃস্ফুর্ত আয়োজনে সোমবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের চৌমাথা মোড় ওভারপাস চত্বরে এ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।এতে বক্তব্য রাখেন আলিম উদ্দিন সরকার,মোস্তাফিজুর রহমান জিন্না, মোস্তফা কামাল রঞ্জু, হবিবর রহমান,আসাদুল ইসলাম, বুলবুল আহম্মেদ,আকিনুর রহমান,শাহজাহান মন্ডল, আনারুল ইসলাম,বেলাল মন্ডল,সোহেল রানা, সুমন মিয়া ও মশিউর রহমান প্রমুখ।
‘দাবী মোদের একটাই কাঁতুলীতে পুরনো বোর্ড অফিসে ইউনিয়ন পরিষদ অফিস স্থাপনসহ কার্যক্রম সচল চাই’ শ্লোগানে মুখরিত বিপুল জনসমাগমে অনুষ্ঠিত মানব বন্ধন চলাকালে বক্তারা বলেন,উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের পুরাতন বোর্ড অফিসটি কাঁতুলী মৌজায় অবস্থিত ছিল।
ইউনিয়ন পরিষদের ভবনটি পরবর্তীতে কাশিয়াবাড়ী বাজারস্থলে নেয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরিমাণের জমি না থাকায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ আদৌ সম্ভব হচ্ছে না। এদিকে ; পুরাতন বোর্ড অফিসটি দীর্ঘদিন ধরে বন্ধ এবং অকার্যকর পরিত্যক্ত অবস্থায় রয়েছে।এখানে ৫৮ শতাংশ পরিমাণ জমি স্বয়ং বোর্ড অফিসের নামীয় রেকর্ডভূক্ত রয়েছে।এছাড়া ইউনিয়নের সর্বসাধারণের সুবিধার্থে ভবনটির চারিদিক যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত ভালো।এখানে ইউনিয়ন কমপ্লেক্স ভব সচল থাকলে জনসাধারণের নানামুখি দুর্ভোগ ছাড়াও শিক্ষার্থী-অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হতো না।পুরাতন জায়গায় ভবন নির্মিত হলে অত্রাঞ্চলের সর্বসা ধারণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে।
সবমিলিয়ে ইউপি বোর্ড অফিসটি কাঁতুলী মৌজায় নিজস্ব জায়গায় স্থাপনের জোড়ালো দাবী জানান হয়।পৌরশহর প্রদক্ষিণ শেষে র্যালিটি উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে সমবেত হয়।এসময় গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর দাবী সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করা হয়।
প্রতিবেদকের নাম 



















